নির্বাচন: এগিয়ে আসছে ভর্তি ও বার্ষিক পরীক্ষার সময়

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১১:২৬ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এবার ২০২৪ সালের স্কুল ভর্তি কার্যক্রম ও বার্ষিক পরীক্ষা এগিয়ে আনছে শিক্ষা মন্ত্রণালয়। ২৪ অক্টোবর থেকে ভর্তির আবেদন শুরু হবে, শেষ করতে হবে ১৫ ডিসেম্বরের মধ্যে। আর নভেম্বরের মধ্যে শেষ করতে হবে স্কুলের বার্ষিক পরীক্ষা।

গেলো তিনবছরের ধারাবাহিকতায় আসছে বছর অর্থাৎ ২০২৪ সালের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত স্কুল ভর্তি প্রক্রিয়া হবে ডিজিটাল লটারি পদ্ধতিতে। তবে সামনে জাতীয় নির্বাচন তাই আগে ভাগেই ভর্তি শেষ করতে চায় মন্ত্রণালয়। সেই ধারাবাহিকতায় ২৪ অক্টোবর থেকে অনলাইনে আবেদন কার্যক্রম শুরুর পরিকল্পনা অধিদপ্তরের। যা চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। ভর্তির লটারির সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে ২২ থেকে ৩০ নভেম্বরের মধ্যে। ভর্তি শেষ করার পরিকল্পনা ১৫ ডিসেম্বরের মধ্যে। 

মাউশি পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক বেলাল হোসেন বলেন, আমরা আটটি বিভাগীয় শহরেই যথাসময়ে এই কার্যক্রম শেষ করবো।

ভর্তির খসড়া নীতিমালায় বলা হয়েছে এবার ৬০ জনের বেশি শিক্ষার্থী এক শ্রেণিতে ভর্তি করা যাবে না। নিয়ম না মানলে নেওয়া হবে ব্যবস্থা। ক্লাচমেন্টের (সংশ্লিষ্ট থানা বা একটি নির্দিষ্ট এলাকাকে ‘ক্যাচমেন্ট এরিয়া’ হিসেবে চিহ্নিত করা হয়) জন্য ৪০ শতাংশ আর অন্যান্য ক্ষেত্রে ১৪ শতাংশ কোটা থাকছে।

এবার বার্ষিক পরীক্ষা নভেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ মন্ত্রণালয়ের। স্কুল ভর্তি আর পরীক্ষা দুই মিলিয়ে চাপ থাকলেও সামলে নেবেন বলছেন শিক্ষকরা।

শহীদ মনু মিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা বলেন, এই বছর বার্ষিক পরীক্ষা আমরা কিছুটা এগিয়ে এনেছি। আমাদের ভর্তির লটারি কার্যক্রমও এগিয়ে এসেছে।

এছাড়া নবম শ্রেণিতে সব শিক্ষার্থীদের একটি শাখায় ভর্তি করা হবে। আর্টস, কমার্স বা সায়েন্স থাকবে না। সারাদেশের ৮ বিভাগ ও জেলা সদরে এই প্রক্রিয়াতে স্কুল ভর্তি সম্পন্ন হবে।

একাত্তর/আরএ
ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনে সভাপতি পদে টাইমস অব...
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে বড় জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। কড়া নিরাপত্তা মধ্যে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে ভোট গ্রহণ শুরু হয়। চলবে চলবে বিকাল সাড়ে তিনটা...
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন স্থগিত করা হয়েছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর