২৫ সেপ্টেম্বর নয়, রাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৪ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ পেছানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ে চলা কমপ্লিট শাটডাউন, নির্বাচনের দায়িত্ব পালনে শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত না করতে পারায় ২৫ সেপ্টেম্বরের বদলে আগামী ১৬ অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় নির্বাচন কমিশনের জরুরি বৈঠক শেষে এক বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবারের সভায় সিদ্ধান্ত হয়, অনুষ্ঠিতব্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু, হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনপূর্ব উদ্ভূত পরিস্থিতি সার্বিকভাবে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এ সভা লক্ষ্য করে যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিরাজমান পরিস্থিতি কোনো অবস্থাতেই রাকসু নির্বাচন অনুষ্ঠানের অনুকূলে নয়৷ কারণ,

  1. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত “কমপ্লিট শাটডাউন” কর্মসূচি চলছে।
  2. নির্বাচনে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি।
  3. উপর্যুক্ত বিবেচনায় রাকসু নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ভুভাবে পরিচালনা করার স্বার্থে কমিশন আগামী ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৬ অক্টোম্বর রোজ বৃহস্পতিবার রাকসু নির্বাচন অনুষ্ঠানের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করছে।

এরআগে দুপুরে রাকসু নির্বাচন পেছানোর দাবি তোলে ছাত্রদলসহ বিভিন্ন প্যানেল। তাদের ভাষ্য, উদ্ভূত পরিস্থিতিতে ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। তবে ২৫ সেপ্টেম্বরই নির্বাচন চেয়েছিল শিবির।

একাত্তর/এসি
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২৩ পদের মধ্যে ভিপি-জিএসসহ ২০টিতে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। এর আগে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এতে ভোট পড়েছে ৭২ শতাংশের বেশি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোটকেন্দ্রের ১০০ গজের ভেতর লিফলেট বা প্রচার-প্রচারণা নিষেধ থাকলেও ছাত্রদলের প্যানেল সেখানে প্রচারণা চালিয়েছে বলে অভিযোগ করেছে শিবির...
দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলিবে বিকেল চারটা পর্যন্ত।
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর