ইসলামী বিশ্ববিদ্যালয়ে অফিস কক্ষে নারী শিক্ষক খুন, নেপথ্যে বদলির ক্ষোভ!

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৭:২৭ পিএম

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে তার নিজ অফিস কক্ষে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়েরই এক কর্মচারী এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শিক্ষককে ছুরিকাঘাত করার পর ওই কর্মচারী নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তার অবস্থাও আশঙ্কাজনক।

বুধবার (৪ মার্চ) বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আসমা সাদিয়া রুনা তার অফিস কক্ষে অবস্থান করছিলেন। এসময় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফজলুর রহমান সেখানে ঢুকে তাকে লক্ষ্য করে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। পরে তিনি নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা চালান। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি ও ইবি থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে নিয়ে যায়।

অবস্থার অবনতি হলে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসমা সাদিয়া রুনা মারা যান। অভিযুক্ত ফজলুর রহমানের অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে হত্যার সঠিক কারণ এখনো নিশ্চিত করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে প্রাথমিক তদন্তে উঠে এসেছে, আসমা সাদিয়া রুনা সমাজকল্যাণ বিভাগের সভাপতির দায়িত্ব নেওয়ার পর কর্মচারী ফজলুর রহমানকে ওই বিভাগ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বদলি করা হয়েছিলো।

ফজলুর রহমান তার চাকরি জীবনের শুরু থেকেই সমাজকল্যাণ বিভাগে কর্মরত ছিলেন। প্রিয় বিভাগ থেকে বদলি হওয়ার ক্ষোভ থেকেই তিনি এই নৃশংস হামলা চালিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

একাত্তর/এসি
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে একজনকে স্থায়ী ও পাঁচজনকে এক সেমিস্টার করে বহিষ্কার হয়েছে।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাংলোয়...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে নবীন ছাত্রীকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীর আবাসিক হলের সিট বাতিল করা হয়েছে। ঘটনার সত্যতা যাচাই বাচাই করে এই সিদ্ধান্ত নিয়েছেন...
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে এক শিক্ষার্থীকে নির্যাতনে অভিযুক্ত ছাত্রলীগের দুই নেত্রী আদালতের নির্দেশে ক্যাম্পাস ছেড়েছেন। এই ঘটনায় আদালতের নির্দেশনা মেনে একটি এবং বিশ্ববিদ্যালয়...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর