বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে: ইউজিসি

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০২:১৩ পিএম

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় যেসব শিক্ষার্থী প্রত্যাশিত ফলাফল করতে পারেননি, তাদের খাতা পুনর্মূল্যায়ন এবং সম্পূরক পরীক্ষার ফলাফল আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে। এর ফলে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আনুষ্ঠানিক কার্যক্রম আগামী জানুয়ারি মাস থেকে শুরু হবে এবং মূল ভর্তি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসে।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

এর আগে সোমবার সকালে ইউজিসির মিলনায়তনে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের (ভিসি) সঙ্গে এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, গত বছরের ধারাবাহিকতা বজায় রেখে একই পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পরিচালিত হবে।

ইউজিসি চেয়ারম্যান জানান, সিদ্ধান্ত কার্যকর করার সুবিধার্থে যেসব বিশ্ববিদ্যালয় এরই মধ্যে ভর্তি পরীক্ষার সময়সূচি বা প্রক্রিয়া শুরু করেছে, তারা নতুন সময়ের সঙ্গে তা সমন্বয় করে নেবে। খাতা পুনর্মূল্যায়ন কিংবা সম্পূরক পরীক্ষার ফলাফলের অপেক্ষায় থাকা প্রতিটি শিক্ষার্থী যেন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সমান সুযোগ পায়, সেটিকে অগ্রাধিকার দিয়েই এই সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ভর্তি প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে প্রশাসনিক বা প্রযুক্তিগত চ্যালেঞ্জ প্রসঙ্গে ড. মামুন আহমেদ বলেন, যে কোনো নতুন ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ সবসময়ই থাকে। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করব।

ইউজিসির এই সিদ্ধান্তের ফলে একদিকে যেমন ফল পুনর্মূল্যায়নের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের উৎকণ্ঠা কাটবে, অন্যদিকে বিশ্ববিদ্যালয়গুলোতেও ভর্তি কার্যক্রম একটি সুনির্দিষ্ট ও সুশৃঙ্খল কাঠামোর মধ্যে সম্পন্ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

একাত্তর/এআরএস
দেশের মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক ও প্রতিযোগিতামূলক বিশ্বের উপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক বড় পদক্ষেপ নেয়া হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে জানুয়ারি...
আগামী তিন মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম পেপারলেস বা কাগজবিহীন করার কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) শীর্ষ পদেও আনা হয়েছে পরিবর্তন।
যুক্তরাজ্যে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা। অন্তত ৯টি নামী-দামি বিশ্ববিদ্যালয় হঠাৎ করেই বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের ভর্তি বন্ধ করে দিয়েছে। ফিন্যান্সিয়াল...
দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের প্রায় ৪০ লাখ শ্রমিকের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত বোর্ডের দ্বিতীয় আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত নিম্নতম...
লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন একটি বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত...
দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে ভারতে অবস্থানের পর দেশে ফেরার লক্ষ্যে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন ক্ষমতাচ্যুত সাবেক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর