জাকারবার্গের ২০০ বিলিয়ন সম্পদের সিংহভাগ পাবেন না তার ৩ মেয়ে

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মার্ক জাকারবার্গের তিন মেয়ে বাবার ২০০ বিলিয়ন ডলার সম্পদের বড় অংশই উত্তরাধিকার হিসেবে পাবে না। কারণ জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান নিজেদের বিপুল সম্পদের ৯৯ শতাংশই দাতব্য কাজে ব্যয় করার অঙ্গীকার করেছেন।

বর্তমানে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের সম্পদের পরিমাণ ২০০ বিলিয়ন ডলারের বেশি। ২০১৫ সালের ডিসেম্বরে প্রথম সন্তান ম্যাক্সিমার জন্মের পরই সম্পদের বড় অংশ দান করার ঘোষণা দেন এই দম্পতি। তখন তাদের ফেসবুকের শেয়ারের মূল্য ছিল প্রায় ৪৫ বিলিয়ন ডলার।

এ উদ্দেশ্যে তারা গড়ে তোলেন চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ (সিজেডআই)। জীবদ্দশায় ফেসবুকের (বর্তমানে মেটা) ৯৯ শতাংশ শেয়ার দান করার প্রতিশ্রুতি দেন তারা। শিক্ষা, চিকিৎসা গবেষণা, বৈজ্ঞানিক উদ্ভাবন ও মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে এই উদ্যোগ। সম্প্রতি এর মূল অর্থায়নের বড় অংশ কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চিকিৎসা ও জীববিজ্ঞান গবেষণায় কেন্দ্রীভূত হয়েছে।

তবে সম্পদের ৯৯ শতাংশ দানের অঙ্গীকার থাকলেও জাকারবার্গের হাতে এখনও মেটার প্রায় ১৩ শতাংশ শেয়ার রয়েছে। এর মাধ্যমে কোম্পানির ওপর সংখ্যাগরিষ্ঠ ভোটাধিকার নিয়ন্ত্রণ বজায় রেখেছেন তিনি।

উল্লেখ্য, বিল গেটস, ওয়ারেন বাফেট ও মাইকেল ব্লুমবার্গের মতো ধনকুবেররাও তাদের সম্পদের বড় অংশ উত্তরাধিকার হিসেবে সন্তানদের না দিয়ে দাতব্য কাজে ব্যয়ের পরিকল্পনা করেছেন।

একাত্তর/এফআর
বাংলাদেশে যে হারে সম্পদশালীদের আয় বেড়েছে সে হারে সম্পদ কর বাড়েনি। রাজস্বে অন্যান্য দেশের তুলনায় সম্পদ করের অংশ এখনো নগণ্য। এ কারণেই সমাজে কালো টাকা বাড়ছে। তাই সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠায়...
এখন থেকে ফেসবুক নির্ভর ব্যবসা করতে গেলেও নিবন্ধন লাগবে। ফেব্রুয়ারি থেকেই এই সামাজিক মাধ্যম নির্ভর উদ্যোক্তাদের দেয়া হবে ইউনিক বিজনেস আইডি। বিনা খরচে, ঘরে বসেই উদ্যোক্তারা নিবন্ধন করতে পারবেন।...
প্রথমবার দেশে নিবন্ধিত অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে আড়াই কোটি টাকা মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট জমা দিয়েছে ফেসবুক। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চলতি জুলাই মাসে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারে ভ্যাট রিটার্ন...
রোহিঙ্গা সমস্যা সমাধানের মতো জাতীয় স্বার্থ ও মানবাধিকারের ইস্যুগুলোতে একটি সার্বিক জাতীয় রাজনৈতিক সমঝোতা জরুরি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
ইসরাইলের রাজনীতিতে এক বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। দীর্ঘদিনের বিতর্কিত ও প্রভাবশালী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতার বাইরে রেখে নতুন সরকার গঠনের প্রাথমিক দায়িত্ব পাচ্ছেন তার...
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালীতে ইরানের সামুদ্রিক ট্রাফিক নিয়মনীতি অমান্য করায় তিনটি তেলের ট্যাংকারে শক্তিশালী বিস্ফোরণের পর ভয়াবহ আগুন ধরে গেছে। রোববার...
পদ্মা ব্যাংককে মূলধন হিসেবে যোগান দেওয়া অর্থের ১৬ কোটি টাকা অবলোপন হিসেবে দেখিয়েছে জনতা ব্যাংক। বিপুল অর্থ বিনিয়োগ করে, প্রায় ৫শ কোটি টাকা সমন্বয় নিয়ে বিপাকে সোনালী ব্যাংকও। এছাড়া, অগ্রণী, রূপালী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর