পূজোতে জয়া আহসানের চারটি ছবিই দর্শক টানছে

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০৮:০৯ পিএম

দুই বাংলাতেই সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে ওপার বাংলাতেই তিনি বেশি ব্যস্ত। ঢালিউডের চেয়ে তিনি বেশি ব্যস্ত টালিগঞ্জেই। আর এনিয়ে এপারের অভিনেত্রীদের মধ্যে এক ধরনের ঈর্ষা কাজ করে। তবে সেদিকে নজর নেই জয়া আহসানের, একের পর এক ছবি রিলিজ করে যাচ্ছেন তিনি। এবারের পূজাতে জয়া আহসানের চারটে ছবি মুক্তি পেয়েছে। সবগুলো ছবিই খুব ব্যানারে তৈরি, নামী পরিচালকের ছবি।

এবারের দুর্গাপূজায় ১৯ অক্টোবর পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে চারটি নতুন ছবি। এগুলো হলো- সৃজিত মুখার্জি নির্মিত ‘দশম অবতার’, অরুণ রায়ের ‘বাঘা যতীন’, শিবপ্রসাদ-নন্দিতা রায় পরিচালিত ‘রক্তবীজ’ ও অরিন্দম শীলের ‘জঙ্গলে মিতিন মাসি’। এর মধ্যে ‘দশম অবতার’-এ মূল নারী চরিত্রে অভিনয় করেছেন জয়া। আর এ ছবিটিই রয়েছে দর্শক আগ্রহের মূলে, ব্যবসার দিক দিয়ে এগিয়ে।

মুক্তির প্রথম তিন দিনে ‘দশম অবতার’র বক্স অফিস কালেকশন দুই কোটি রুপি। যা টলিউডের এই সময়ে নিঃসন্দেহে বড় অংক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ২২ অক্টোবর অষ্টমীর দিন ছবিটির ১৫ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে। অন্যদিকে ‘বাঘা যতীন’র বিক্রিত টিকিটের সংখ্যা ১১ হাজার আর সাড়ে ৯ হাজারের মতো টিকিট বিক্রি হয়েছে ‘রক্তবীজ’র।

দর্শকের এমন সাড়ায় আপ্লুত জয়া । ছোট বাক্যে জানিয়েছেন কৃতজ্ঞতা। বলেছেন, দশম অবতার’কে এতো ভালোবাসা দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বরাবরের মতো আরও বলেছেন, আমার প্রতিযোগিতা শুধু নিজের সাথে। আমি দৌঁড়াতে ভালবাসি না। কে কী বললো, ওসবও গায়ে মাখি না। নিজের মতো করে কাজ করে যাই। অভিনয়টা নিয়েই ব্যস্ত থাকতে চাই। দর্শকের ভালোবাসাই আসল কথা।

উল্লেখ্য, ‘দশম অবতার’ হলো সৃজিত মুখার্জির নন্দিত সিনেমা ‘বাইশে শ্রাবণ’ ও ‘ভিঞ্চিদা’র নতুন কিস্তি। এর মাধ্যমে তিনি কপ-ইউনিভার্স সৃষ্টি করলেন, যেটা বাংলা ছবিতে প্রথম। ছবিটিতে জয়া আহসান ছাড়া আরও আছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, অনির্বাণ ভট্টাচার্য ও যিশু সেনগুপ্ত।  অন্যদিকে ‘রক্তবীজ’ ছবিতে আছেন ভিক্টর ব্যানার্জি, আবির চ্যাটার্জি ও মিমি চক্রবর্তী। ‘জঙ্গলে মিতিন মাসি’র মুখ্য চরিত্রে রয়েছেন কোয়েল মল্লিক। আর ‘বাঘা যতীন’র নাম ভূমিকায় দেব, নায়িকা নবাগতা সৃজা।

 

এআরএস
তামিল সুপারস্টার থেকে রাজনৈতিক নেতা বনে যাওয়া থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবন আর রাজনীতি এখন একই সুতোয় গাঁথা। তিরুনেলভেলি’র জনসভায় বিজয়ের সাম্প্রতিক এক মন্তব্য দক্ষিণ ভারতের রাজনীতি ও বিনোদন দুনিয়ায়...
জনপ্রিয় টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে এবার আইনি মোড় নিল। গত সপ্তাহে ওড়িশার তালসারি সৈকতে শ্যুটিং চলাকালীন ডুবে গিয়ে অভিনেতার মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী, অভিনেত্রী...
পর্দার গ্ল্যামার আর কড়া লাইট-ক্যামেরা-অ্যাকশনের ব্যস্ততার মাঝেও নিজের দীর্ঘদিনের এক প্রতিশ্রুতি রক্ষা করলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলা। দীর্ঘ ছয় বছরের কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের পর তিনি এখন...
ঢালিউড থেকে টালিউড এরপর বলিউডেও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন জয়া আহসান। তবে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন এই অভিনেত্রী।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর