ডিভোর্স নয়, মীমাংসার পথে নোবেল

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ০৬:০৯ পিএম

একের পর এক বিতর্কিত কাজ করে সংবাদের শিরোনামে থাকা সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেল এবার আলোচনায় এসেছেন স্ত্রী মেহরুবা সালসাবিল।

গত ১১ সেপ্টেম্বর নোবেলকে ডিভোর্স লেটার পাঠিয়ে শারীরিক নির্যাতন ও বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত থাকার অভিযোগ তুলেছিলেন নোবেলের স্ত্রী। নোবেল ও সালসাবিল দু’জনেই গণমাধ্যমের কাছে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন।

এরপর সামাজিক মাধ্যমে নানা স্ট্যাটাসে স্ত্রীর বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় বিতর্কিত এই সঙ্গীতশিল্পীকে।

কিন্তু সম্পর্ক বিচ্ছেদের ব্যাপারে পুনরায় ভাবছেন নোবেল। অন্তত সোমবার (১১ অক্টোবর) ফেসবুকে শেয়ার করা শেষ স্ট্যাটাস তা-ই বলছে।

বিয়েকে পবিত্র আখ্যায়িত করে এই শিল্পী জানান, বিচ্ছেদ নয় বরং স্ত্রীর সঙ্গে মীমাংসা হচ্ছে তার। পারিবারিকভাবেই নাকি তাদের সম্পর্ক স্বাভাবিকের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: কাশ্মিরে সংঘর্ষে পাঁচ ভারতীয় সেনা নিহত, চলছে গোলাগুলি

তিনি লিখেছেন, 'আমার এবং আমার স্ত্রীর মধ্যকার সকল বিবাদ পারিবারিক ভাবে মিমাংসা করা হচ্ছে। বিগত কিছুদিনের কাদা ছোড়াছুড়ির জন্য বিনীত ভাবে দু:খিত। বিয়ে একটা পবিত্র প্রথা, অনুগ্রহ করে বেফাস মন্তব্য করে এর পবিত্রতা নষ্ট করবেন না।'

তবে আবারও নেটিজেনদের কাছে তামাশার বস্তুতেই পরিণত হয়েছেন এই শিল্পী। বিচ্ছেদের খবর আসার পর থেকে বিয়ে ও স্ত্রীর সম্পর্কে তিনি নিজেই নানা ধরনের মন্তব্য করেছেন। তাই মীমাংসার খবর জানিয়েও সমালোচনার শিকার হচ্ছেন এই গায়ক।


একাত্তর/টিএ

বলিউডের ‘কমেডি কিং’ গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার তিক্ত বৈবাহিক জীবন এবং ডিভোর্স ট্র্যাজেডি নিয়ে এখন উত্তাল বলিপাড়া! ঘটনার পরিনতিতে প্রতিদিনই নতুন মোড়। এবার এই পারিবারিক ড্রামা নিয়ে  মুখ...
মাত্র কিছুদিন আগেই নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তারের পর ছাড়া পেয়ে আবার পুলিশের হাতে আটক হলেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। 
নারী নির্যাতন মামলায় মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ।
প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় রিমান্ড শেষে জামিন পেয়েছেন আলোচিত গায়ক মাইনুল আহসান নোবেল।সোমবার বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এই আদেশ দেন।এদিন আসামি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর