অল্প বয়সে পর্ন দেখে দুঃস্বপ্ন দেখতেন বিলি আইলিশ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ০৮:১৫ পিএম

খুবই অল্প বয়সে 'নির্যাতনমূলক' পর্নোগ্রাফির সাথে পরিচিত হওয়ার পর নিয়মিত দুঃস্বপ্ন দেখতেন বলে জানিয়েছেন মার্কিন সঙ্গীতশিল্পী ও পপ তারকা বিলি আইলিশ। 

সম্প্রতি 'সিরিয়াস এক্সএম'কে দেওয়া এক সাক্ষাৎকারে ১১ বছর বয়সে পর্ন দেখে মানসিক আঘাত পাওয়ার কথা স্বীকার করেন তিনি। একটা সময় পর্যন্ত তিনি নাকি বিশ্বাস করতেন, পর্নোগ্রাফি হয়ত তার মস্তিষ্ককে ক্ষতিগ্রস্ত করেছে, যার ফলে দুঃস্বপ্ন দেখছেন তিনি। 

বিলি বলেন, যে কাজ করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করতেন না তাকেও হ্যাঁ বলতে ওই অভিজ্ঞতা তাকে শিখিয়েছিল। 'আমি ভাবতাম এই ধরনের জিনিসের প্রতি আমার আকর্ষণ বোধ করা উচিৎ', বলেন বিলি।

আরও পড়ুন: করোনায় কারিনার বাড়ি সিলগালা

২০ বছর বয়সী এই গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী তার কিশোর বয়সের বেশিরভাগ সময় লাইমলাইটের আলোয় কাটিয়েছেন। ঢিলেঢালা পোশাক পরার জন্য তিনি বেশ পরিচিত। নিজের শরীরকে ঢেকে রাখার কারণ হিসেবে তিনি নারীর শরীরকে অতিরিক্ত যৌনতাপূর্ণভাবে উপস্থাপনের কথা বলেছেন প্রায়ই। 

বিলির নতুন অ্যালবাম 'হ্যাপিয়ার দ্যান এভার'-এ 'মেল ফ্যান্টাসি' নামের একটি গান রয়েছে। এর বিষয়বস্তু থেকেই সাক্ষাৎকারে পর্নোগ্রাফির বিষয়টি উঠে আসে। 

পর্নোগ্রাফিতে যা দেখানো হয় তাকে হিংস্র এবং নারীর প্রতি অপমানজনক বলেন বিলি। বিশেষ করে নারীর শরীর এবং যৌনতাকে সেখানে যেভাবে দেখানো হয় তার সমালোচনা করেন তিনি। 

'তখন আমি বুঝতাম না এটা কেন খারাপ। আমি ভাবতাম এভাবেই বুঝি যৌন সম্পর্ক করতে হয়। এমনকি এটাকে সমর্থন করে বন্ধুদের সামনে 'কুল' সাজার চেষ্টাও করতাম', বলেন বিলি। 

এই অভিজ্ঞতার কথা নিজের মায়ের সাথে শেয়ার করার কথাও জানান তিনি। শোনার পর তার মা রীতিমত আতঙ্কিত হয়ে পড়েছিলেন, বলেন বিলি। 


একাত্তর/এসজে
বলিউড সুন্দরী তারকা জাহ্নবী কাপুর বর্তমানে তার আসন্ন ছবি ‘পেড্ডি’ নিয়ে ব্যস্ত থাকলেও, সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এক হাড়হিম করা অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। মাত্র ১৫ বছর বয়সে স্কুলের আইটি...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর