টেইলর সুইফটের কনসার্টে গিয়ে ৯৭ জন করোনা আক্রান্ত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ০২:৪২ পিএম

গত সপ্তাহে সিডনিতে টেইলর সুইফটের কনসার্টে অংশ নেয়া ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন ওমিক্রনে আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ওই অনুষ্ঠানকে করোনার সুপার স্প্রেডার ইভেন্ট হিসাবে চিহ্নিত করছে কর্তৃপক্ষ।

অংশ নেয়া ছয় শতাধিক ব্যক্তিকে দ্রুত শনাক্তে কাজ করছে নিউ সাউথ ওয়েলস প্রশাসন। খোঁজ নেয়া হচ্ছে সংস্পর্শে আসা ব্যক্তিদের। 

দ্রুত নমুনা পরীক্ষা, আইসোলেশন নিশ্চিত এবং করোনামুক্ত হওয়া পর্যন্ত কোয়ারেন্টিনের নির্দেশ দেয়া হয়েছে। সেইসাথে নির্দেশ অমান্যকারী ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোটা অংকের জরিমানা ঘোষণা করা হয়েছে। 

আরও পড়ুন: করোনার থাবায় স্থগিত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা

এদিকে, শুক্রবার দেশটিতে তিন হাজার ৮২০ জন করোনায় আক্রান্ত হয়েছে। আগেরদিন আক্রান্ত হয় ৩ হাজার ৪শ' জন। এ পর্যন্ত দেশটিতে দুই লাখ ৪৩ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে দুই হাজার ১৩৪ জন।


একাত্তর/এসজে 

বিশ্বসংগীতের পপ-কুইন টেইলর সুইফট এবং আমেরিকান ফুটবল (এনএফএল) তারকা ট্র্যাভিস কেলসির সেই বহুল আলোচিত ‘সিক্রেট ওয়েডিং’ নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং বর! দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কেলসি...
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস তাদের নতুন অ্যালবাম ‘অরিরাং’ প্রকাশের পরপরই বিশ্ব সফরে বেরিয়েছে, আর যেখানেই তারা পা রাখছে, সেখানেই তৈরি হচ্ছে এক অভাবনীয় উন্মাদনা। সম্প্রতি মেক্সিকো সিটিতে...
২০২৪ সালের আগস্টে অষ্ট্রিয়ার ভিয়েনায় মার্কিন পপ তারকা টেলর সুইফটের কনসার্টে জিহাদি হামলার পরিকল্পনার কথা স্বীকার করেছেন ২১ বছর বয়সী এক অস্ট্রিয়ান যুবক। বেরান এ নামে পরিচিত এই অভিযুক্ত আদালতে...
এক বিরল রোগের সঙ্গে দীর্ঘদিনের শারীরিক লড়াই আর পর্দার আড়ালে থাকা দিনগুলোর অবসান ঘটিয়ে, অবশেষে এক রাজকীয় প্রত্যাবর্তন করছেন পশ্চিমা সুরের সম্রাজ্ঞী সেলিন ডিওন। বিরল স্নায়বিক রোগ ‘স্টিফ পারসন...
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর