অবশেষে পর্নোকাণ্ড নিয়ে মুখ খুললেন রাজ কুন্দ্রা

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ০১:৩৭ পিএম

পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার হয়ে দুই মাস কারাগারে ছিলেন বলিউড তারকা শিল্পা শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা। ৫০ হাজার রুপি মুচলেকা দেওয়ার শর্তে ২০ সেপ্টেম্বর জামিন পান তিনি। ওই ঘটনায় তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন শিল্পা, তার ভাবমূর্তি প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এ নিয়ে এতদিন চুপ ছিলেন শিল্পার স্বামী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পর্নোকাণ্ডে নিজের অবস্থান স্পষ্ট করলেন রাজ।

তিনি জানান, ‘পর্নোকাণ্ডের নামে আমার বিরুদ্ধে প্রচুর ভুয়া খবর রটেছে। অনেকেই এ সময়ের সুযোগ নিয়ে আমার বদনাম করেছে। আমি এতদিন এসব নিয়ে চুপ থাকার মানে এ নয় যে এগুলো আমি মেনে নিয়েছি। আমার চুপ থাকাটা দুর্বলতাও নয়। আমি কখনোই পর্নো ছবির ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম না। এখনও জড়িত নই। যেহেতু পুরো বিষয়টা এখনও আইনের হাতে তাই এসব নিয়ে এর বেশি কিছু মন্তব্য করতে চাই না। আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। সত্যিটা একদিন সামনে আসবেই। সমস্যা হচ্ছে এসব ঘটনায় সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে আমার পরিবার। যা সহ্য করা আমার পক্ষে খুবই কষ্টকর। এটা দুঃখজনক।’

গত ১৯ জুলাই গ্রেপ্তার করা হয়েছিল রাজ কুন্দ্রাকে। প্রায় দুই মাস পর ৫০ হাজার টাকার বিনিময়ে তার জামিন মঞ্জুর করে মুম্বাইয়ের আদালত।

ঘটনার সূত্রপাত হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। নানান সূত্র থেকে জানা যায়, সেই সময় নারীদের দিয়ে পর্নো ফিল্ম শুট করানোর অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। সেই সূত্র ধরেই অভিনেত্রী গেহনা বশিষ্ঠকে গ্রেপ্তার করা হয়। গেহনার সূত্র ধরেই নাকি রাজের পর্নো ফিল্মের ব্যবসায় জড়িত থাকার তথ্য পায় পুলিশ।

হটশটস অ্যাপের মাধ্যমে নাকি এ পর্নোগ্রাফির ব্যবসা চালাচ্ছিলেন রাজ কুন্দ্রা ও তার সঙ্গীরা। অ্যাপের যে স্ক্রিনশট ভাইরাল হয়েছে তাতে ‘মিসিং কন্ডোম’, ‘গেট ডার্টি’, ‘বিকিনি যোগা’র মতো কনটেন্ট দেখা যায়। সূত্রের খবর মতে, শর্ট ফিল্ম, এইচডি ভিডিও, ফটোশুটের ভিডিও আপলোড করা হতো। আবার লাস্যময়ী মডেলদের সঙ্গে নাকি লাইভ কমিউনিকেশন করার সুযোগও থাকত।

কিছুদিন আগেই এ মামলার সাপ্লিমেন্টারি চার্জশিট আদালতে জমা দেয় মুম্বাই পুলিশ। অপরাধ দমন শাখার জমা দেওয়া ওই চার্জশিটে নথিভুক্ত হয়েছে শিল্পা শেঠি, শার্লিন চোপড়াসহ আরও ৪৩ জনের জবানবন্দি। শিল্পা নাকি জবানবন্দি দিতে গিয়ে জানিয়েছেন, রাজ কুন্দ্রা কী করছেন তা তিনি একদমই জানতেন না। নিজের কাজেই ব্যস্ত ছিলেন তিনি। 


একাত্তর/এসএ

উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
বলিউডের ‘কমেডি কিং’ গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার তিক্ত বৈবাহিক জীবন এবং ডিভোর্স ট্র্যাজেডি নিয়ে এখন উত্তাল বলিপাড়া! ঘটনার পরিনতিতে প্রতিদিনই নতুন মোড়। এবার এই পারিবারিক ড্রামা নিয়ে  মুখ...
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর