অদ্ভুত ছবি শেয়ার করে হাসির খোরাক অমিতাভ

আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ০৯:৩৫ পিএম

বলউডের জীবন্ত কিংবদন্তী অমিতাভ বচ্চন শুরু থেকে সামাজিক মাধ্যমে দারুণ সক্রিয়। টুইটার থেকে শুরু করে ইনস্টাগ্রাম সব খানেই দারুণ তৎপর এই শাহেনশাহ।

কখনও নিজের খবর দেয়া, দেশের বিভিন্ন বিষয়ে কথা বলা থেকে শুরু করে সামাজিক মাধ্যমে ভক্তের সঙ্গে রসিকতাও করতে দেখা যায় অমিতাভকে।

বুধবার (২৬ জানুয়ারি) ইনস্টাগ্রামে নিজের নিজের একটি ছবি শেয়ার করে আবারও ভাইরাল হয়েছেন তিনি। ভারতের প্রজাতন্ত্র দিবসে অমিতাভের সেই ছবি নিয়ে ভক্তরা হেসে লুটোপুটি খাচ্ছেন। 

দিবসটিতে তিনিই প্রথম বলিউড তারকা, যিনি সবার আগে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছাবার্তার সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেছেন তিনি। 

ছবিতে দেখা যাচ্ছে তিন রঙা দাড়িতে বিগ বি। গম্ভীর মুখ। ছবি নিয়ে বিস্তারিত কিছুই লেখেননি তিনি। ক্যাপশনে শুধু লেখা, প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। 

এরপর পতাকা উত্তোলনের একটি ছবিও তিনি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে জলসার বাইরে অগণিত ভক্ত। বাংলোর ভিতরে দাঁড়িয়ে স্বয়ং বিগ বি। 

এমন ছবি দেখে হাসি চেপে রাখতে পারেননি মেয়ে শ্বেতা বচ্চনও। ছবির নীচে একগুচ্ছ হাসির ইমোজি দিয়ে কমেন্ট করেছেন কপিল শর্মাও। 

কেউ কেউ আবার লিখেছেন, সম্ভবত ছোট্ট আরাধ্য মজা করেই এমন রঙ করেছে। প্রসঙ্গত, সদ্য শেষ হয়েছে টিভি শো কেবিসি-র শুটিং। 

অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাবে বছরের মাঝামাঝি। যে ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন বিগ বি। 

এছাড়া অজয় দেবগণের পরিচালনায় ‘রানওয়ে ৩৪’, দীপিকা পাড়ুকোনের প্রযোজনায় হলিউড সিনেমা ‘দ্য ইন্টার্ন’র হিন্দি রিমেকে দেখা যাবে অমিতাভ বচ্চনকে।


একাত্তর/এআর

অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান, অভিনয়জগতে সাফল্যের চূড়ায় পৌঁছেছেন অনেকেই। তাদের অনেকেই অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও বেশ ভালো। এই তালিকায় রয়েছে বিদ্যা বালন থেকে জন আব্রাহমও।
বচ্চন পরিবারের সাথে ঐশ্বরিয়ার দূরত্ব যেন ক্রমশ স্পষ্ট বোঝা যাচ্ছে। তাদের একেরপর এক কর্মকাণ্ড জানিয়ে দিচ্ছে যেকোনো সময় আসবে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়ের বিচ্ছেদের ঘোষণা। সম্প্রতি অমিতাভ বচ্চন তার...
ডিপফেক! নেট দুনিয়ার নতুন এক আতঙ্কের নাম। এর মানে চরম ভুয়া ভিডিও। মুখ এক, শরীর আলাদা। হালের কৃত্রিম বুদ্ধিমত্তার ফসল। যে কারো শরীরে বসিয়ে দেয়া যায়, সে কারো মুখ।
নাগ আশ্বিনের সায়েন্স ফিকশন সিনেমা ‘প্রজেক্ট কে’-তে প্রভাসের প্রথম লুক প্রকাশ হয়েছে বুধবার।ছবিটিতে সুপারহিরোর চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণি সিনেমার সুপারস্টার প্রভাস। ওই চরিত্রের ছবি প্রকাশের...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর