চলচ্চিত্রের গীতিকার হলেন ড. মুহাম্মদ জাফর ইকবাল

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৯ পিএম

আবু রায়হান জু‌য়েলের পরিচালনায় ড. মুহাম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হচ্ছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্র। এই খবর হয়তো ইতোমধ্যে সবাই জেনে গেছেন। 

কিন্তু এখনও যা জানেননি তা হলো, এই চলচ্চিত্রের জন্য একটি গানও লিখেছেন স্বয়ং জাফর ইকবাল। ‘আয় আয় সব তাড়াতা‌ড়ি, সাবান-পানি ঢেলে গড়াগড়ি' শিরোনামের গানটির সঙ্গীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী। 

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে চলচ্চিত্রটির নির্মাতা সংস্থা। 

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনির সাথে এই চলচ্চিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদকেও।

আরও পড়ুন: আসছে মিস ওয়ার্ল্ড ঐশী অভিনীত সিনেমা 'আদম'

এছাড়াও অন্যান্য চরিত্রে শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু ও কচি খন্দকারের মতো স্বখ্যাত অভিনেতাদের সাথে ১৮ জন শিশুশিল্পীও অভিনয় করবেন।

২০১৮-১৯ অর্থ বছরের সরকারি অনুদানে নির্মিত হচ্ছে সিনেমাটি। প্রথমে চলচ্চিত্রটির নাম ছিল ‘নসু ডাকাত কুপোকাত’ রাখার পরিকল্পনা থাকলেও, পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। 

চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন। 


একাত্তর/এসজে

মাঠের সবুজ গালিচায় যখন লিওনেল মেসি একের পর এক ইতিহাস লিখছেন, তখন রূপালি পর্দার ওপারে বসে উল্লাসে মাতবেন না ঢালিউড কুইন পরীমণি, তা কি করে হয়! ফুটবল বিশ্বকাপে নিজের প্রিয় দল আর্জেন্টিনাকে ঘিরে বরাবরই...
রমজানের পবিত্র মাসে নিজের জীবনযাপন ও খাদ্যাভ্যাস নিয়ে খোলামেলা কথা বলেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি রাজধানীর এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, রোজা রাখলেও খাবার দাবারে খুব একটা আড়ম্বর পছন্দ...
পরীমনি লিখেছেন, আমি মাইরা ফালাইতাম এইগুলারে পারলে। উফ! আমি আমার বাচ্চাকে কল্পনা করে ফেলেছি এখানে।
রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে নতুন চলচ্চিত্র। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর