আসছে অপুর শশুরবাড়ি জিন্দাবাদ ২, বুবলির রিভেঞ্জ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪১ পিএম

১১ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে অপু বিশ্বাসের শশুরবাড়ি জিন্দাবাদ ২। মূলত ভালোবাসা দিবস উপলক্ষ্যেই এই সিনেমা উপহার দিচ্ছেন পরিচালক দেবাশীষ বিশ্বাস। সিনেমাটিতে জুটি বেঁধেছেন বাপ্পি ও অপু বিশ্বাস। অপু জানিয়েছেন, চলচ্চিত্রটি দর্শকদের নব্বই দশকের কথা মনে করিয়ে দিবে। 

image


এদিকে, এর পরের সপ্তাহেই মুক্তি পাবার কথা রয়েছে শবনম বুবলী অভিনীত চলচ্চিত্র তালাশ। মুক্তির তালিকায় রয়েছে বুবলী আরও একটি চলচ্চিত্র ‘রিভেঞ্জ’।

একদল গান পাগল ছেলে মেয়েদের জীবনের গল্প নিয়ে পরিচালক সৈকত নাসির নির্মান করেছেন ‘তালাশ’। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও শবনম বুবলী। রোমান্টিক থ্রীলার ঘরানার গল্পের এই ছবিটি ১৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে পারে বলে জানান বুবলী।

image


মুক্তির তালিকায় রয়েছে বুবলীর আরও একটি চলচ্চিত্র রিভেঞ্জ। পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করা এই ছবিটিও মুক্তির পর দর্শকদের মন জয় করে নেবে বলেই বিশ্বাস এই অভিনেত্রীর।

তবে, করোনার প্রভাবে দর্শক কতোটা টানতে পারবে এই সিনেমা তা যেন সময়ের অপেক্ষা। 


একাত্তর/ এনএ

নববধূ সাজে নিজের বিয়ের স্মৃতি রোমন্থন করলেন চিত্র নায়িকা শবনম বুবলি। বিয়ের দিন বুবলির সাজে মুগ্ধ ছিলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। ভাসিয়েছিলেন প্রশংসায়।
ঢালিউড মেগাস্টার শাকিব খানকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী।
চলছে জোর গুঞ্জন, চলতি বছরের শেষেই তৃতীয় বিয়ে করতে চলেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। বাবা-মায়ের পছন্দ করা চিকিৎসক পাত্রীকে শাকিবও নাকি পছন্দ করেছেন। অবশেষে এ নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস।
ঢালিউড সুপারস্টার শাকিব খানকে কেন্দ্র করে আলোচনা যেন থামছেই না। সম্প্রতি অপু বিশ্বাস ও শবনম বুবলীকে বাসায় আসার নিষেধাজ্ঞা দিয়েছেন করেছে শাকিব খান। মিডিয়ায় নানা সময় নানা ইস্যুতে শাকিবকে নিয়ে কথা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর