কাঞ্চন-নিপুণকে বরণ করে নিলেন মিশা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫৩ পিএম

চলচ্চিত্র শিল্পী সমিতির 'নির্বাচনী সিনেমা' শেষ করে অবশেষে শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল নতুন কমিটি। আর নতুন কমিটির এই পথচলায় তাদের উৎসাহের সাথে ফুল দিয়ে বরণ করে নিলেন সংগঠনের সাবেক সভাপতি মিশা সওদাগর।

রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টায় ইলিয়াস কাঞ্চনকে শপথবাক্য পাঠ করান মিশা সওদাগর। এরপর নিয়ম অনুযায়ী সমিতির অন্যান্য নির্বাচিত নেতাদের শপথ পাঠ করান ইলিয়াস কাঞ্চন।

গত দুই মেয়াদে সংগঠনের সভাপতির পদে থাকা মিশা সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণকে বরণ করে নেন। এসময় উপস্থিত ছিলেন কিংবদন্তি নায়ক আলমগীর, পরিচালক সোহানুর রহমান সোহান, দেলোয়ার জাহান ঝন্টুসহ অনেকেই।

একইসঙ্গে শপথ গ্রহণ করেছেন সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া নায়িকা নিপুণ, সহসাধারণ সম্পাদক পদে বিজয়ী সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনূর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন ইমন। এছাড়াও ছিলেন কার্যকরী পরিষদে জয় লাভ করা অমিত হাসান, ফেরদৌস, কেয়া, জেসমিন প্রমুখ।

আরও পড়ুন: আজ শপথ, মামলার হুমকি জায়েদের

গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মিশা-জায়েদ ও কাঞ্চন-নিপুণের দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

প্রাথমিক ফলাফলে ইলিয়াস কাঞ্চন সভাপতি পদে এবং জায়েদ খান সাধারণ সম্পাদক পদে জয়ী হন। তবে পরবর্তী সময়ে জায়েদ খানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নায়িকা নিপুণ। 

এর পরিপ্রেক্ষিতে শনিবার (৫ ফেব্রুয়ারি) নির্বাচনের আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থীতা বাতিল ঘোষণা করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিপুণ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।

তবে নিপুণের জয় মেনে নিতে পারছেন না জায়েদ খান। উল্টো আপিল বোর্ডকেই অবৈধ ঘোষণা করে আইনী ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। শপথগ্রহণ অনুষ্ঠানেও অংশগ্রহণ করেননি সমিতির গত দুই মেয়াদের সাধারণ সম্পাদক। 


একাত্তর/টিএ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ আক্তারের আইনি লড়াই চলছে। দুই মাস হতে চললো নির্বাচন শেষ হয়েছে, এখনো পদটি নিয়ে জটিলতার অবসান ঘটেনি।...
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বিতর্কিত সাধারণ সম্পাদক পদের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে আজ।গত ৯ ফেব্রুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের হাইকোর্টের স্থগিতাদেশ...
বিএফডিসি প্রাঙ্গণ এখন উৎসবমুখর। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছে ঢাকাই সিনেমার তারকারা। নেচে গেয়ে সেই উৎসবের মাঝেই নির্বাচন প্রস্তুতি সেরে নিচ্ছেন...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর