আবারো হাইকোর্টের আদেশ অমান্য করে চেয়ারে নিপুণ!

আপডেট : ২৭ মার্চ ২০২২, ০৮:৪২ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ আক্তারের আইনি লড়াই চলছে। দুই মাস হতে চললো নির্বাচন শেষ হয়েছে, এখনো পদটি নিয়ে জটিলতার অবসান ঘটেনি। চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত কেউই সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে পারবেন না বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এদিকে, আদালতের নির্দেশ উপেক্ষা করে এরই মধ্যে বেশ কয়েকবার সাধারণ সম্পাদকের চেয়ারে বসেন ভোটে পরাজিত নিপুণ আক্তার। এমন অবস্থায় আদালত অবমাননার অভিযোগ করেছিলেন ভোটে বিজয়ী চিত্রনায়ক জায়েদ খান। তারই পরিপ্রেক্ষিতে সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থার আদেশ কঠোরভাবে পালন করতে জায়েদ খান ও নিপুণ আক্তারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্টের আপিল বিভাগ।

গত ১৪ মার্চ (সোমবার) নিপুণের বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগ শুনানি নিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

image


কিন্ত তারপরও গত ১৭ মার্চ শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসেন নিপুণ। সর্বশেষ শনিবার (২৬ মার্চ) নিপুণের চেয়ারে বসা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক। ক্যাপশনে কার্যকরী পরিষদের মিটিং বলে উল্লেখ করেছেন তিনি।

ছবিতে শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনকেও দেখা যাচ্ছে। তার নেতৃত্বেই মিটিং হয়েছে, বিভিন্ন সূত্রে এমন খবরই শোনা যাচ্ছে।

আইন অমান্য করে নিপুণ আক্তারকে নিয়ে মিটিং করার ব্যাপারে জানতে চাইলে সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, ‘দেখুন বিষয়টি আমি নিজেও পরিষ্কার না। নিপুণের আইনজীবী বলছেন তার পক্ষে কথা, জায়েদের আইনজীবী বলছে তার পক্ষে কথা। শুধু তাই নয়, বিচারপতিও বিষয়টি পরিষ্কার করছেন না। আমি বা আমরা কী করব? আমাদের তো মিটিং করতে হবে তাই না!’

এ ব্যাপারে জানতে নিপুণ আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তার সাড়া পাওয়া যায়নি।

image


সূত্রের খবর, শিল্পী সমিতির সিনিয়র সহ-সভাপতি ডিপজল, সহ-সভাপতি রুবেলসহ মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত অনেক সদস্যই মিটিংয়ের বিষয়ে জানতেন না।

আরও পড়ুন: হাসপাতালে পরীমণি

প্রসঙ্গত, শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে অপেক্ষা বেড়েছে। গত ২ মার্চ জায়েদ খানের পক্ষে রায় দেন হাইকোর্ট। এরপর শপথ নিয়ে চেয়ারে বসেছিলেন জায়েদ খান। তবে গত ৬ মার্চ শুনানি শেষে জায়েদ খানকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ঘোষণা করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। আগামী চার সপ্তাহ এ পদে স্থিতাবস্থা থাকবে বলেও আদেশ দেন বিচারপতি ওবায়দুল হাসানের একক বেঞ্চ।


একাত্তর/আরএ

আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনীতি অঙ্গনের উৎসবের আমেজ লেগেছে বিনোদন জগতেও। রাজনীতিকদের পাশাপাশি শোবিজ জগতের তারকারাও কিনেছেন আওয়ামী লীগের মনোনয়ন ফরম।
জাতীয় সংসদের চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের ব্যাপক তোড়জোড় চলছে। শুক্রবার এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ১৮ জনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ...
চলচ্চিত্র সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে শুক্রবার (২ সেপ্টেম্বর)।এদিন জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১০টা থেকে দুপুর...
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) -এর ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে পুনরায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফালগুনী হামিদ। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শপথ চৌধুরী।বাচসাসের প্রধান নির্বাচন...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর