লতার শেষকৃত্যে শাহরুখ কি সত্যিই থুতু ছিটিয়েছেন?

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫২ পিএম

ভারতের সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শেষকৃত্যে শ্রদ্ধা জানান বলিউড বাদশা শাহরুখ খান। সামাজিক মাধ্যমে শাহরুখের শ্রদ্ধাজ্ঞাপনের সেই ভিডিও ছড়িয়ে পড়ে। অনেকেই শাহরুখের প্রশংসা করলেও কেউ কেউ সেটিকে বিতর্কিত করে তুলছেন। 

ভিডিও'র একটি দৃশ্য নিয়েই তৈরি হয়েছে নতুন বিতর্ক। লতার মরদেহের সামনে শাহরুখ থুতু ছিটিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।  

রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার ওই ভাইরাল ভিডিওতে দেখা যায়, দুই হাত জড়ো করে প্রয়াত সঙ্গীতশিল্পীর জন্য দুয়া বা প্রার্থনা করছেন শাহরুখ ও তার ম্যানেজার পূজা দাদলানি। এসময় খান তার মুখ থেকে মাস্ক নামিয়ে দুই ঠোঁট সরু করে একটি বিশেষ ভঙ্গিমা করেন। আর এই মুখভঙ্গি নিয়েই শুরু হয়েছে বিতর্ক। 

টুইটারে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে শাহরুখের প্রার্থনার ভিডিও শেয়ার করে অরুন যাদব জানতে চান, 'ইনি কি থুতু ছেটালেন?' এরপর তার সেই টুইটে অনেককেই শাহরুখ বিরোধী মন্তব্য করতে দেখা যায়। কেউ কেউ বলেন, লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানানোর নামে অসম্মান করেছেন বলিউড সুপারস্টার।

কিন্তু বাস্তবে ঠিক কি করেছিলেন বলিউড বাদশা? অরুন যাদবের টুইটের উত্তর দিয়েছেন খোদ শাহরুখ ভক্তরাই। 

তারা কমেন্টে বলেন, শাহরুখ লতার সামনে শ্রদ্ধা জ্ঞাপন করছিলেন তার ধর্মীয় রীতি (ইসলাম) মেনেই। মুসলমান সম্প্রদায়ের রেওয়াজ অনুযায়ী 'দুয়া' বা প্রার্থনা করার পর যার জন্য প্রার্থনা করছেন, তাকে লক্ষ্য করে অনেকেই ফুঁ দেন। অশুভ শক্তিকে দূরে সরানোর প্রতীকী অর্থেই ওই নিয়ম পালন করা হয় অনেক অঞ্চলে। শেষ শয্যায় লতার জন্যও সেই রেওয়াজই পালন করছিলেন সুপারস্টার। মাস্ক নামিয়ে ফুঁ দিয়েছিলেন তিনি। থুতু ছেটাননি।

এমনকি ওই টুইটে বেশ কয়েকজন জানায় যে, তারাও বিজেপি করে। কিন্তু শাহরুখের বিরুদ্ধে বিজেপি নেতার এমন অপপ্রচারে তারা হতবাক। তারা বিজেপি নেতার মিথ্যাচারের নিন্দা জানান।   

শাহরুখ ভক্তদের এই ব্যখ্যার পর বিতর্ক অনেকটাই থেমে গেছে। বিজেপি শিবিরে এখনও এসব নিয়ে আলোচনা চললেও অন্যরা আর গুরুত্ব দিচ্ছে না বিষয়টিকে। 

এদিকে অনেক নেট নাগরিক বিজেপির দিকেই আঙ্গুল তুলেছেন। তারা বলছেন, বিজেপি ইচ্ছা করেই হিন্দু-মুসলিম দ্বন্দ্ব তৈরি করছে। 

উল্লেখ্য, লতা মঙ্গেশকর ভারতীয় সিনেমার কিংবদন্তি সংগীতশিল্পী। ভারতের সর্বকালের সবচেয়ে সফল গায়িকা তিনি। ১৯৪২ সালে মাত্র ১৩ বছর বয়সে তার গানের ক্যারিয়ার শুরু। ‘মজবুর’ ছবিতে ‘দিন মেরা তোরা’ গানটির পর লতাকে আর পেছনে তাকাতে হয়নি। সংগীতের ইতিহাসে সবচেয়ে বেশি গান রেকর্ডের ইতিহাস আশা ভোসলের। তিনি গেয়েছেন প্রায় ১০ হাজার গান। গিনেস বুক অব ওয়ার্ল্ডে এ রেকর্ডটি ছোট বোন আশার হওয়ার আগে ছিল লতা মঙ্গেশকরের।

আরও পড়ুন: সিরিয়াল দেখে ১১ তলা থেকে লাফ, কিশোরের মৃত্যু

লতা গেয়েছেন প্রায় সাড়ে সাত হাজার গান। লতা মঙ্গেশকর প্রায় ৩৬টি ভাষায় গান করেছেন। এর মধ্যে আছে বাংলাও। ‘প্রেম একবার এসেছিল নীরবে’, ‘আষাঢ় শ্রাবণ মানে না তো মন’, ‘ও মোর ময়না গো’, ‘ও পলাশ ও শিমুল’, ‘আকাশপ্রদীপ জ্বেলে’সহ আরও অনেক বিখ্যাত বাংলা গানে কণ্ঠ দিয়েছেন তিনি।


একাত্তর/আরবিএস  

বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
বলিউড পাড়ায় যখন বিয়ের সানাইয়ের ধুম, তখন উল্টো সুর শোনা যাচ্ছে মৌনী রায়ের ঘর থেকে। চারদিকে জোর গুঞ্জন, ভেঙে যাচ্ছে মৌনী আর সুরজ নাম্বিয়ার সুখের সংসার! গত কয়েক ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় তাঁদের...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
তামিলনাড়ুর রাজনীতিতে এখন একটাই নাম- বিজয় থালাপাতি। সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ের রাজনৈতিক দল ‘টিভিকে’ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে ইতিহাস গড়েছে। রূপালি পর্দার ম্যাজিক এবার ব্যালট বক্সেও...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর