বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘ডার্টি গার্ল’ রাখি

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৩:২৪ পিএম

রাখি সাওয়ান্ত। বলিউডের আইটেম গার্ল হিসাবে পরিচিত। তবে তিনি পর্দার বাইরের নানা ঘটনার জন্য প্রায় টিনসেল টাউনের শিরোনাম হয়ে থাকেন।

‘ডার্টি গার্ল’ হিসাবে তকমা পাওয়া রাখি সাওয়ান্ত এবার আলোচনায় এলেন ভালোবাসা দিবসে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেন বিবাহবিচ্ছেদের।

এই অভিনেত্রী তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক লুকোচুরি করেছেন। দীর্ঘদিন নিজের স্বামীকে প্রকাশ্যে আনেননি তিনি।

এরপরই বিগবস সিজন ১৫ সিজনে একই ঘরে প্রবেশ করেন রাখি ও তার স্বামী রীতেশ। তবে অনেক আগেই রীতেশ বাদ পরে যায়।

পরে জানা যায়, রাখি ছাড়াও রীতেশের আরেক স্ত্রী আছে। সেই স্ত্রী পারিবারিক হিংসা ও মারপিট করার অভিযোগও এনেছিল রীতেশের বিরুদ্ধে।

এবার ভ্যালেন্টাইন্স ডে’র আগে রোববার দিন রীতেশের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘোষণা করেন রাখি। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে বিবৃতি দেন।

আরও পড়ুন: অভিনেত্রী মিম-সনির হানিমুন মালদ্বীপে

রীতেশের সম্পর্ক নিয়ে একাধিক কথা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন রাখি। তাদের সম্পর্ক যে ঠিক দিকে এগোচ্ছে না সেই বিষয়ে বহুবার জানিয়েছেন। এবার এলো বিচ্ছেদের খবর।


একাত্তর/আরএ

উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
বলিউডের ‘কমেডি কিং’ গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার তিক্ত বৈবাহিক জীবন এবং ডিভোর্স ট্র্যাজেডি নিয়ে এখন উত্তাল বলিপাড়া! ঘটনার পরিনতিতে প্রতিদিনই নতুন মোড়। এবার এই পারিবারিক ড্রামা নিয়ে  মুখ...
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
রাজধানীর গুলশানের বারিধারা এলাকায় ফ্ল্যাট বিক্রির নামে ৭৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন...
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়টি পুরোপুরি তার নিজের সিদ্ধান্তের বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে এ বিষয়ে ভারত ইতিবাচক ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর