ভালোবাসার দিনে নিপুণকে হুমকি, থানায় জিডি

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩১ পিএম

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা নিপুণ আক্তারকে মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে এফডিসিতে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন এই নায়িকা।

image


নিপুণ বলেন, গতকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) ফুল কিনতে বাসা থেকে বের হই। পথে আমার গাড়ির সামনে এসে সাহায়্যের কথা বলে কয়েকজন। আমি কিছু বুঝে উঠার আগেই তারা আমাকে মামলা তুলে নিততে বলেন। পরে আমি সেদিনই বনানী থানায় জিডি করেছি।

image


এসময় নিজেকে বৈধ সাধারণ সম্পাদক দাবি করে নিপুণ বলেন, আমি যে চেয়ারে আছি, সেই চেয়ারেই থাকবো।

নিপুণ বলেন, নির্বাচনের আপিল বিভাগের রায়ে আমি সাধারণ সম্পাদকের পদে বসেছি। সে অনুযায়ী শপথ নিয়েছি।  আমার এই সাধারণ সম্পাদকের পদে বসাকে স্টে করেছে হাইকোট। আমি মহামান্য চেম্বার জজের কাছে  আপিল করি। আমার ওপর মহামান্য হাইকোর্ট যে স্টে অর্ডার দিছিলেন, চেম্বার জজ  সেটা স্টে করেছেন। একইসঙ্গে স্ট্যাটাস কো দিয়েছেন। সে ক্ষেত্রে সাধারণ সম্পাদক পদে আমি আমার আগের স্থানে ফিরে গেছি।

দাপ্তরিক কোনো কাজে বাধা আছে কি না, এমন প্রশ্নের জবাবে নিপুণ বলেন, দাপ্তরিক কাজে আমার কোনো বাধা নেই। তবে আমাদের পরবর্তী শুনানি হবে মঙ্গলবার। সেদিন যে রায় আসবে, সেই সেটি আমরা মেনে নেবো। তার আগ পর্যন্ত আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে পারবো।

image


একাত্তর/এসি

ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক...
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস...
আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের নাম আবারও উজ্জ্বল করলেন নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত। শুক্রবার রাতে নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ ৫৪তম রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বিগ স্ক্রিন...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর