শিকলে বাঁধা বেজির সঙ্গে ছবি তুলে বিপাকে শ্রাবন্তী

আপডেট : ১০ মার্চ ২০২২, ০৩:২২ পিএম

বেজি বা নেউলের গলায় শিকল পরিয়ে ছবি তুলেছিলেন বাঙ্গালি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পরে সামাজিক মাধ্যমে সে ছবি পোস্টও করেন তিনি। আর তাতেই ঘটে বিপদ। জানুয়ারি মাসে পোস্ট করা ওই ছবির কারণে একাধিকবার বন বিভাগের জেরার মুখে পড়েতে হয়েছে তাকে। 

গেলো সোমবার ও মঙ্গলবারও তাকে পশ্চিমবঙ্গের অরণ্য ভবনে জিজ্ঞাসাবাদ করা হয়। 

সংবাদমাধ্যম ইণ্ডিয়া টুডে ও আনন্দবাজার জানিয়েছে, বুধবার (৯ মার্চ) জিজ্ঞাসাবাদের পর অভিনেত্রীর গাড়ি চালককে গ্রেপ্তার করা হয়েছে। 

বন্যপ্রাণ বিরোধী অপরাধ নিয়ন্ত্রণ শাখা সূত্রে জানা গেছে, ওই গাড়ি চালকের নাম ভরত হাতি। শ্রাবন্তী বর্তমানে যে প্রযোজনা সংস্থার হয়ে কাজ করছেন, ভরত ওই সংস্থায় কর্মরত। শ্রাবন্তীকে জেরার পরেই তার সম্পর্কে জানতে পারেন তদন্তকারীরা। 

শ্রাবন্তী পশ্চিমবঙ্গের বন বিভাগকে জানিয়েছেন, বেজিটি ওই গাড়ি চালকের থেকেই পেয়েছিলেন তিনি।

আরও পড়ুন: এবার রাসায়নিক হামলা চালাতে পারে রাশিয়া: যুক্তরাষ্ট্র

বুধবার ভরতকে গ্রেপ্তার করে বন্যপ্রাণ বিরোধী অপরাধ নিয়ন্ত্রণ শাখা। পাশাপাশি নেপালগঞ্জে তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ওই বেজিটি। জানা গিয়েছে, বহু দিন ধরেই বেজিটিকে পোষ্য হিসেবে নিজের বাড়িতে রেখেছিলেন ভরত।

শ্রাবন্তী না বুঝেই ব্যাপারটি ঘটিয়ে ফেলেছেন, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। যদিও বেআইনিভাবে তিনি কোনো বন্যপ্রাণী বাড়িতে লুকিয়ে রাখেননি বা পুষছেন না। শ্যুটিংয়ের জন্যই গলায় শিকল জড়ানো বেজি তার হাতে পৌঁছোয় বলেও জানা গেছে। 


একাত্তর/আরবিএস  

অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
শুধু পর্দার অভিনয় দিয়েই নয়, বাস্তব জীবনেও এক বিরল দেশপ্রেমের উদাহরণ গড়েছিলেন নানা পাটেকার। ১৯৯৯ সালের ঐতিহাসিক কারগিল যুদ্ধের সময় সরাসরি দেশের সেবা করতে সীমানায় ছুটে গিয়েছিলেন তিনি।
ঢালিউড মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ দিয়ে রূপালী পর্দায় ঝড় তোলার পর টলিউডের সুপারস্টার দেবের হাত ধরে রীতিমতো উড়ছেন আবেদনময়ী অভিনেত্রী ইধিকা পাল!
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে প্রদীপ জ্বালানোর সরকারি কর্মসূচি ঘিরে ওপার বাংলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চরম উত্তাপ ছড়িয়ে পড়েছে। দেশজুড়ে চলমান তীব্র বন্যা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর