এবার রাসায়নিক হামলা চালাতে পারে রাশিয়া: যুক্তরাষ্ট্র

আপডেট : ১০ মার্চ ২০২২, ০১:৩৬ পিএম

ইউক্রেন যুদ্ধে রাশিয়া রাসায়নিক বা জৈব অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে বলে সতর্ক করেছে হোয়াইট হাউজ। যদিও এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি ওয়াশিংটন।

বৃহস্পতিবার (১০ মার্চ) বিবিসি জানায়, মার্কিন প্রেস সেক্রেটারি জেন পিসাকি রুশ হামলার বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি পিসাকি বলেন, ইউক্রেনে যুক্তরাষ্ট্র জৈব ও রাসায়নিক অস্ত্রের ল্যাব পরিচালনা করছে বলে রাশিয়া যে দাবি করেছে তা অযৌক্তিক। 

রাশিয়া এসব মিথ্যা দাবি তুলে তাদের পূর্বনির্ধারিত হামলার ন্যায্যতা প্রতিষ্ঠার 'নিশ্চিত ষড়যন্ত্র' করছে বলেও অভিযোগ করেন তিনি।

image

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন পিসাকি

এদিকে রাশিয়া ইউক্রেনে থার্মোবারিক রকেট ব্যবহার করেছে বলে দাবি করেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী। বুধবার এক টুইট বার্তায় এমন দাবি করেন তিনি। 

থার্মোবারিক এক ধরনের রকেট ভ্যাকুয়াম বোমা। যা আশেপাশের বাতাসে থাকা অক্সিজেন শোষণ করে উচ্চ-তাপমাত্রার বিস্ফোরণ ঘটাতে সক্ষম।

তবে পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে জৈব ও রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ তুললেও রাশিয়া পাল্টা অভিযোগ তুলেছে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে।  

ইউক্রেনে একটি সামরিক জীবাণু অস্ত্র কর্মসূচিকে কেন যুক্তরাষ্ট্র সমর্থন দিয়েছিল- তার ব্যাখ্যা দিতে ওয়াশিংটনের প্রতি দাবি জানিয়েছে মস্কো। বুধবার (৯ মার্চ) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সংবাদ সম্মেলনে ওই কর্মসূচিতে প্লেগ ও এ্যানথ্রাক্সের মত মারাত্মক জীবাণু নিয়ে কাজ চলছিল বলে দাবি করেন। 

মারিয়া এ ব্যাপারে ওয়াশিংটনের ব্যাখা দাবি করে বলেন, বিশেষ অভিযানের সময় এ ধরণের কর্মসূচির সাক্ষ্য-প্রমাণ ও দলিলপত্র পাওয়া গেছে। এতে দেখা যায়, ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয় ২৪শে ফেব্রুয়ারির পর এসব জীবাণুর নমুনা ধ্বংস করার আদেশ দিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: অবশেষে দেশে ফিরলেন লিবিয়ায় আটক ৭৪ বাংলাদেশি

যুক্তরাজ্যের রুশ দূতাবাসের এক বিবৃতিতে দাবি করা হয় ইউক্রেনীয় ল্যাবরেটরিতে জৈব অস্ত্র তৈরির উপাদান তৈরি হওয়ার ‘সাম্প্রতিক নথি পেয়েছে’ তারা। এসব অস্ত্র তৈরিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় অর্থায়ন করছে বলে দাবি করে রুশ দূতাবাস।

তবে রাশিয়ার ওই অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলেছে, বহু বছর ধরে ইউক্রেন এবং অন্য দেশগুলো নিয়ে এই একই ধরনের ভুয়া তথ্যের প্রচারণা চালিয়ে আসছে রাশিয়া।


একাত্তর/আরবিএস  

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর