জেলেনস্কির কমেডি সিরিজ ফিরলো নেটফ্লিক্সে

আপডেট : ১৭ মার্চ ২০২২, ০৯:৩৯ পিএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যে একজন কমেডিয়ান ছিলেন এ কথা মোটামুটি সবার জানা। নতুন খবর হল, কমেডিয়ান জেলেনস্কির অভিনয় করা ‘সার্ভেন্ট অব দ্য পিপল’ কমেডি ধারাবাহিকটি ফিরিয়ে এনেছে নেটফ্লিক্স।

বুধবার (১৬ মার্চ) ‘সার্ভেন্ট অব দ্য পিপল’ ফিরিয়ে আনার খবর এক টুইট বার্তায় নিশ্চিত করে নেটফ্লিক্স জানায়, ‘আপনারা চেয়েছিলেন, আর এটা ফিরে এসেছে।’

সার্ভেন্ট অব দ্য পিপলের প্রথম সম্প্রচার শুরু হয় ২০১৫ সালে। জেলেনস্কি ধারাবাহিকটিতে অভিনয় করেছিলেন শিক্ষকের চরিত্রে। এতে দুর্নীতি নিয়ে অভিযোগ তোলা ওই শিক্ষকের একটি ভিডিও ভাইরাল হয়। এরপর অপ্রত্যাশিতভাবে প্রেসিডেন্টের দায়িত্ব পান তিনি।

ধারাবাহিকটি ইউক্রেনে ব্যাপক জনপ্রিয়তা পায়। এর জের ধরেই রাজনীতির মাঠে পা রাখেন জেলেনস্কি। এই ধারাবাহিকে দেখানো রাজনৈতিক দলের নামেই বাস্তবে একটি দল প্রতিষ্ঠা করা হয়। 

ওই দল থেকেই ২০১৯ সালের নির্বাচনে ৭০ শতাংশের বেশি ভোট পেয়ে নির্বাচিত হন ৪৪ বছর বয়সী জেলেনস্কি। সেই থেকেই ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি।

image


এবারই নেটফ্লিক্সে প্রথম নয় ‘সার্ভেন্ট অব দ্য পিপল’। এর আগে ২০১৭–২১ সাল পর্যন্ত ধারাবাহিকটি নেটফ্লিক্সে ছিলো।

উল্লেখ্য, ইউক্রেন ছাড়াও ফরাসি–জার্মান টেলিভিশন চ্যানেল আর্তেও গত বছর নভেম্বর থেকে সেটি নিয়মিত সম্প্রচার করেছে।

এদিকে, ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর ‘সার্ভেন্ট অব দ্য পিপল’ সম্প্রচারের স্বত্ব কিনে নিয়েছে যুক্তরাজ্যের চ্যানেল ৪, গ্রিসের এএনটি ১ ও রোমানিয়ার পিআরও টিভি।


একাত্তর/জো 

প্রেক্ষাগৃহের পর এবার ডিজিটাল প্ল্যাটফর্মেও ইতিহাস গড়ছে আদিত্য ধর পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’। ওটিটি প্ল্যাটফর্মেও রাজত্ব করছে রণবীর সিং অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘ধুরন্ধর’। ৩০ জানুয়ারি...
স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স ঘোষণা করেছে, তারা ওয়ার্নার ব্রস ডিসকভারির টিভি ও ফিল্ম স্টুডিও এবং স্ট্রিমিং বিভাগ অধিগ্রহণ করবে। ঋণসহ যার সম্পদ মূল্য ৮২ দশমিক সাত বিলিয়ন ডলার। এটি হলিউডের ইতিহাসে...
হীরামান্ডির গল্প কীভাবে এগিয়ে যাবে তার বিশদ বিবরণসহ নির্মাতা সঞ্জয় লীলা বানসালি সিজন ২ এর ঘোষণা দিয়েছেন।
বলিউডের সিনেমা 'লাপাতা লেডিস', একটি সাধারণ গল্প কীভাবে অসাধারণ হয়ে উঠতে পারে তা প্রমাণ করেছেন নির্মাতা কিরণ রাও। হলের চেয়ে ওটিটি প্লাটফর্ম নেটফিক্সে মুক্তি পাওয়ার পর বেশি আলোচনায় আসে ছবিটি।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর