প্রেক্ষাগৃহের পর নেটফ্লিক্স কাঁপাচ্ছে রণবীরের ‘ধুরন্ধর’

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৩ পিএম

প্রেক্ষাগৃহের পর এবার ডিজিটাল প্ল্যাটফর্মেও ইতিহাস গড়ছে আদিত্য ধর পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’। ওটিটি প্ল্যাটফর্মেও রাজত্ব করছে রণবীর সিং অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘ধুরন্ধর’। ৩০ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই বিশ্বজুড়ে স্ট্রিমিং তালিকার শীর্ষে উঠে এসেছে সিনেমাটি। এই থ্রিলারটটি বর্তমানে নেটফ্লিক্সের সাপ্তাহিক ‘টপ টেন’ তালিকার এক নম্বর স্থানটি দখল করে নিয়েছে। এই সাফল্যে ‘ধুরন্ধর’-এর সাথে পাল্লা দিচ্ছে আনন্দ এল রাইয়ের সিনেমা ‘তেরে ইশক মে’।

নেটফ্লিক্সের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, ‘টপ ১০ গ্লোবাল মুভিজ’ তালিকায় এ সপ্তাহে এক নম্বরে আছে ‘ধুরন্ধর’। প্রথম সপ্তাহেই সিনেমাটি রেকর্ড ৭.৬ মিলিয়ন ভিউ এবং ২৬.১ মিলিয়ন ঘণ্টা দেখার সময় অর্জন করেছে। ৩ ঘণ্টা ২৬ মিনিটের দীর্ঘ রানটাইম হওয়া সত্ত্বেও দর্শক এই সিনেমার উত্তেজনায় বুঁদ হয়ে আছেন।

সিনেমাটি ভৌগোলিক সীমা ছাড়িয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে এটি ভারত ও পাকিস্তানে ১ নম্বর অবস্থানে রয়েছে। উপসাগরীয় দেশগুলোর মধ্যে কাতার, বাহরাইন, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে শীর্ষস্থান ধরে রেখেছে।

প্রথম পর্বের অভাবনীয় সাফল্য এবং গল্পের শেষদিকের নাটকীয় মোড় দর্শকদের মধ্যে দারুণ উদ্দীপনা তৈরি করেছে। ভক্তরা অধীর আগ্রহে ‘ধুরন্ধর ২’-এর অপেক্ষা করছেন। জানা গেছে, সিকুয়েলেও রণবীর সিংকে দেখা যাবে করাচির অপরাধ জগতের অন্ধকার গলিতে আন্ডারকভার ভারতীয় গোয়েন্দা এজেন্টের ভূমিকায়।

একাত্তর/এসি
স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স ঘোষণা করেছে, তারা ওয়ার্নার ব্রস ডিসকভারির টিভি ও ফিল্ম স্টুডিও এবং স্ট্রিমিং বিভাগ অধিগ্রহণ করবে। ঋণসহ যার সম্পদ মূল্য ৮২ দশমিক সাত বিলিয়ন ডলার। এটি হলিউডের ইতিহাসে...
হীরামান্ডির গল্প কীভাবে এগিয়ে যাবে তার বিশদ বিবরণসহ নির্মাতা সঞ্জয় লীলা বানসালি সিজন ২ এর ঘোষণা দিয়েছেন।
বলিউডের সিনেমা 'লাপাতা লেডিস', একটি সাধারণ গল্প কীভাবে অসাধারণ হয়ে উঠতে পারে তা প্রমাণ করেছেন নির্মাতা কিরণ রাও। হলের চেয়ে ওটিটি প্লাটফর্ম নেটফিক্সে মুক্তি পাওয়ার পর বেশি আলোচনায় আসে ছবিটি।
১৩ সংখ্যাটিকে অনেকে দুর্ভাগ্যের প্রতীক হিসেবে দেখে ‘আনলাকি থার্টিন’ বললেও কিরণ রাওয়ের জন্য সংখ্যাটি লাকি। ১৩ বছরের বিরতির পর আবার সিনেমা পরিচালনা করে সেটাই যেন প্রমাণ করলেন কিরণ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর