জাপানে প্রদর্শিত হলো বাংলাদেশের টেলিফিল্ম ‘সিঁড়ি’

আপডেট : ২৭ মার্চ ২০২২, ০৬:১২ পিএম

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে জাপানে প্রদর্শিত হলো বাংলাদেশের টেলিফিল্ম ‘সিঁড়ি’।

স্থানীয় সময় শনিবার (২৬ মার্চ) জাপানের  রাজধানী টোকিওর কিতা ওয়ার্ডের আকাবানে রেল স্টেশন সংলগ্ন বিভিও হলে টেলিফিল্ম  টি প্রদর্শন করা হয়েছে।

করোনার কারণে হল কর্তৃপক্ষের নির্দেশে নিয়ম মেনে প্রদর্শনী করতে সীমিত সংখ্যক দর্শকের উপস্থিতিতে টেলিফিল্ম  টি দেখানো হয়।  

‘সিঁড়ি’ টেলিফিল্ম  টি জাপান প্রবাসী লেখক-সাংবাদিক পি আর প্ল্যাসিড-এর লেখা কিশোর উপন্যাস ‘সিঁড়ি’ অবলম্বনে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে নির্মাণ করা হয়। 

‘সিঁড়ি’ পরিচালনা করেছেন জয় সরকার ও মিথুন রিবেরু। এতে অভিনয় করেছেন এ বছর দেশে একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা মাসুম আজিজসহ আফফান মিতুল, নাদিয়া, অ্যালেন শুভ্র, মনিরা মিঠু ও অনেকেই। 

image


নাটকটিতে  ঘুরেফিরে বারবার বঙ্গবন্ধুর কথা এলেও শেষ দিকে দেশের বর্তমান চিত্র তুলে ধরা হয়েছে। 

টেলিফিল্ম  টিতে দেখা গেছে, অভিনেতা মাসুম আজিজ একটি স্কুলকে এমপিওভুক্ত করতে নানাজনকে ধরেছেন, বিভিন্ন বিভাগে  যাচ্ছেন। অথচ গ্রামের একটি স্কুলকে সরকারিকরণের জন্য অনেক চেষ্টা করেও আজ হতাশ। তিনি সংশ্লিষ্টদের ঘুষ না দেওয়ার কারণে কর্মকর্তাদের দিয়ে স্কুলের ফাইল ধরাতেই পারছেন না।

ফিল্মে ঘুরে ফিরে বারবার বঙ্গবন্ধুর কথা এলেও অনেকটা সাহস নিয়ে শেষ ভাগে সত্য প্রকাশের জন্য লেখক এবং পরিচালকের প্রশংসা করেছেন দর্শকরা।

ফিল্মটির প্রচার শেষে এর ওপর আলোচনা করেন টোকিও বৈশাখি মেলার প্রধান সমন্বয়কারী ডা. শেখ আলিমুজ্জামান, অধ্যাপক জসিম উদ্দিন, এহসান গাজী, ইয়ামাগুচি সুমন। আলোচনা পর্বটি পরিচালনা করেছেন লেখক পি আর প্ল্যাসিড।


একাত্তর/এসি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ এবং নিজের...
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকা ডুবিতে আট বাংলাদেশির মৃত্যু হয়। এ ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
দেশের বিভিন্ন শ্রেণির এক হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতা চেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর