উইল স্মিথের থাপ্পর এখনও হজম করছেন ক্রিস রক

আপডেট : ৩১ মার্চ ২০২২, ০২:৩০ পিএম

অস্কার মঞ্চে সঞ্চালক ও কমেডিয়ান ক্রিস রকের গালে হঠাৎ করে থাপ্পর বসান অভিনেতা উইল স্মিথ। এ নিয়ে হৈচৈ পড়ে যায় বিনোদন দুনিয়ায়। এমনকি ইউক্রেন যুদ্ধের ঘটনাও কিছুটা ফিকে যায় এ দিন। রোববারের ওই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে জনসম্মুখে প্রথমবারের মতো মুখ খুললেন ক্রিস। থাপ্পরের বিষয়টি "এখনও হজম করছি" বলে মন্তব্য করেছেন তিনি।  

বুধবার রাতে বোস্টনের উইলবার থিয়েটারে ক্রিসের কমেডি শো'তে কয়েক হাজার দর্শকের সামনে তাকে জিজ্ঞাসা করা হয় "তোমার সাপ্তাহিক ছুটি কেমন ছিল?"

এমন প্রশ্নের শুরুতেই স্ক্রিস স্পষ্ট করেন যে, অস্কারের ঘটনা নিয়ে তার বিস্তারিত কিছু বলার পরিকল্পনা নেই।

তারপরও তিনি বলেন, এখন পর্যন্ত যা ঘটেছে তা হজম করছি, যাতে আমি সেই অখাদ্য ঘটনা সম্পর্কে কথা বলতে পারি। এটা গুরুতর হবে। এটা মজার হবে, কিন্তু এই মুহূর্তে আমি কিছু কৌতুক বলতে চাই।

এ সময় ৫৭ বছর বয়সী ক্রিসকে সম্মান জানাতে বোস্টনের মানুষ দাঁড়িয়ে হাততালি দেয়। 

এটা নিয়ে বলার মতো আমার কাছে একগুচ্ছ বাজে কথা নেই, তাই যদি আপনি এখানে আসেন...' এ কথা বলেই থেমে যান অশ্রুসিক্ত ক্রিস। বিরতি দিয়ে আবার বলেন, আমি এই সপ্তাহের আগে একটি সম্পূর্ণ শো লিখেছিলাম।

বোস্টনের ৮০ মিনিটের ওই অনুষ্ঠানে ক্রিস একবারও স্মিথের কথা উল্লেখ করেননি। এর পরিবর্তে তিনি গ্রেট ব্রিটেনের রাজপরিবার, মেগান মার্কেল, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন, প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, সুবারু, লুলুলেমন এবং এমনকি নিজের বড় মেয়ে লোলাকে নিয়েও কৌতুক ছাড়েননি ক্রিস। 

এদিকে থাপ্পরের ঘটনার পর আরও বেশি জনপ্রিয় হয়ে উঠছেন ক্রিস। টিকেট বিক্রির কোম্পানি টিকপিক জানায়, গত এক মাসে তারা ক্রিসের শোর যত টিকেট বিক্রি করেছিল, সোমবার এক রাতে তার চেয়েও বেশি টিকেট বিক্রি হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে একসঙ্গে ৮০ গাড়ি দুর্ঘটনার কবলে, নিহত ছয়

সোমবার এক টুইটে টিকপিক জানায়, এক রাতে আমরা যত টিকেট বিক্রি করেছি, তা এক মাসের বিক্রিকে ছাড়িয়ে গেছে।

এর আগে রোববার রাতে অস্কারের পুরস্কার বিতরণী চলার সময় উইল স্মিথের স্ত্রী পিনকেট স্মিথের মাথার চুল নিয়ে রসিকতা করেন কমেডিয়ান ক্রিস রক। ২০১৮ সালে এলোপিশিয়া রোগে আক্রান্ত হওয়ার পর চুল ঝরে যায় অভিনেত্রী পিনকেট স্মিথের। স্ত্রীর অসুস্থতা নিয়ে এমন রসিকতা সইতে পারেননি স্বামী উইল স্মিথ। হঠাৎ করে তিনি মঞ্চে উঠে থাপ্পর বসান ক্রিসের গালে। যদিও পড়ে এ জন্য ক্ষমা চান স্মিথ।  


একাত্তর/আরবিএস  

৯৮তম অস্কারের মঞ্চে এবার কেবল সিনেমার গ্ল্যামার নয়, বরং মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন আর রাজনীতির উত্তাপও বেশ ভালোভাবেই টের পাওয়া গেল। রোববার আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে বিশ্ববাসীর নজর কেড়ে নিলেন...
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস...
অস্কারের মঞ্চে টানটান উত্তেজনা! এ বছর হলিউডের শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় উঠবে, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। ক্রটিকস চয়েস, গোল্ডেন গ্লোবস এবং বাফটা’র মতো প্রাক-অস্কার আসরগুলো থেকে যে ইঙ্গিত...
হলিউডের মর্যাদাপূর্ণ পুরস্কারের মৌসুম শুরু হতে যাচ্ছে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে। রোববার ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে বসছে ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের আসর। অস্কারের দৌড়ে
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর