হিরো আলমের সাথে ভুবন বাদ্যকরের ডুয়েট

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ০৫:৫০ পিএম

অভিনয়ের পাশাপাশি বছরখানেক ধরে গান করে আসছেন হিরো আলম। তবে গান গেয়ে শ্রোতাদের কাছে নন্দিত হবার হবার চেয়ে বেশি নিন্দিতই হয়েছেন তিনি। বিভিন্ন জনপ্রিয় গানকে নিজের মতো করে গেয়ে বিতর্কিতও হয়েছেন হালের এই গায়ক কাম নায়ক। যদিও তার দাবি, মানুষকে বিনোদন দেয়ার জন্যই তার গান গাওয়া।

অন্যদিকে পশ্চিমবঙ্গের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর ভাইরাল হয়েছেন ‘কাঁচা বাদাম’ শীর্ষক গান গেয়ে। মূলত বাদাম বিক্রির সময় গান গেয়ে ক্রেতা আকৃষ্ট করতেন তিনি। সেই গান ভিডিও আকারে ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। ব্যাস, রাতারাতি ভাইরাল কাঁচা বাদাম। অবশ্য আলোচনায় আসার পর নানান বিষয়ে বিতর্কিত মন্তব্য করে নেটিজনদের তোপের মুখে পড়তে বাদ যাননি এই ভাইরাল গায়কও।

ঘটনাক্রমে, ভাইরাল এই দুই ব্যক্তি এবার একসঙ্গে গান করেছেন। উদ্যোগটা নিয়েছেন হিরো আলম। তিনি কলকাতায় গিয়ে ভুবন বাদ্যকরের সঙ্গে একটি গানের রেকর্ডিং সম্পন্ন করেছেন। সেখান থেকেই দেশের গণমাধ্যমকে তথ্যটি জানিয়েছেন তিনি।

গানের নাম ‘হাউ ফানি’। এটি লিখেছেন এফ এ প্রীতম। এর সংগীত পরিচালনা করছেন অজিত সাহিন। প্রযোজনায় যাত্রাপালা ও হিরো আলম অফিশিয়াল৷ শিগগিরই গানটির ভিডিও নির্মাণ করা হবে। সেটি নির্দেশনা দেবেন সালাউদ্দিন গোলদার।

হিরো আলম গণমাধ্যমকে বলেন, ‘আমি কলকাতায় এসেছি ভূবন কাকুর সঙ্গে নতুন একটি গান করতে। অনেকদিন ধরেই কথা চলছিল, কিন্তু তারিখ ঠিক হচ্ছিল না। সবকিছু চূড়ান্ত হওয়ার পরে কলকাতায় এলাম।’

দুই ভাইরাল এক হয়ে গান করেছেন। তাই দুই বাংলায় তাদের গান ভাইরাল হবে বলে আশা করছেন হিরো আলম।


একাত্তর/এসএ

সোস্যাল মিডিয়ার যুগে ‘ভাইরাল’ শব্দটি ‍খুব পরিচিত। তাহসান-ফারিণের ‘রঙে রঙে রঙিন হব’ গানটি এখন ভাইরাল । কারণ এই গানের ইউটিউব ভিউ দেখলেই তা বোঝা যায়। বর্তমানে মিউজিক বিভাগের ট্রেন্ডিংয়ে এই গানটি উঠে...
সোস্যাল মিডিয়ার যুগে বাংলাদেশের অতি পরিচিত মুখ হিরো আলম। কেউ তাকে ভালবাসেন, কেউ ব্যঙ্গ করেন আবার কেউ কেউ তার কর্মকাণ্ডে বিরক্তও হন। তাই নানা সময় আলোচনা-সমালোচনার ঝড় ওঠে এই ইউটিউবার হিরো আলম ঘিরে।
এবার ডিপফেক ছবির শিকার হয়েছেন আমেরিকার জনপ্রিয় গায়িকা টেইলর সুইফট। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি তার ভুয়া ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল। মোবাইল ফোন থেকে মোবাইল ফোনে ঘুরছে। এনিয়েই তোলপাড় বিশ্বের বিনোদন...
আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন, যিনি হিরো আলম নামে সমধিক পরিচিত। সংগীতের ভিডিও, মডেলিং, হাস্য রসাত্মক অভিনয় ও গায়ক হিসেবে দর্শকদের মধ্যে বহুল উচ্চারিত নাম।  সম্প্রতি তার ভাস্কর্য নির্মাণ করেছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর