এবার ডিপফেক ছবির শিকার টেইলর সুইফট

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১০:৫৯ পিএম

এবার ডিপফেক ছবির শিকার হয়েছেন আমেরিকার জনপ্রিয় গায়িকা টেইলর সুইফট। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি তার ভুয়া ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল। মোবাইল ফোন থেকে মোবাইল ফোনে ঘুরছে। এনিয়েই তোলপাড় বিশ্বের বিনোদন দুনিয়া। তবে ঘটনাটি দিয়ে উদ্বেগ জানিয়েছে আমেরিকা।

এক সময়ের কল্পনা হয়ে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন চরম এক বাস্তবতা। এই প্রযুক্তির বিকাশ হচ্ছে অবিশ্বাস্য গতিতে। তবে এটি বাস্তবে ধরা দেওয়ার আগেই গল্প-সিনেমায় এআই- এর নেতিবাচক দিক ফুটে উঠতে দেখা যায়। সেসবই এখন সত্যি হচ্ছে। শুধু সত্যি নয়, কারও কারও জন্য দুঃস্বপ্নও বটে।

শুরু হয়ে যায় এআই প্রযুক্তির অপব্যবহার করে নর-নারীর অশালীন সব ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার কুৎসিত প্রতিযোগিতা। যার বেশিরভাগ শিকার হচ্ছেন বিনোদন জগতের তারকারা। হলিউড থেকে শুরু করে বলিউড- সবখানের জনপ্রিয় তারকাদের ডিপফেক ছবিতে সয়লাব সামাজিক মাধ্যম।

ডিপফেক হলো, মুখ একজনের শরীর আরেক জনের। কোন পরিচিত ও জনপ্রিয় তারকার মুখ অন্য নারীর শরীরে বসিয়ে তৈরি হচ্ছে অশালীন সব ছবি ও ভিডিও। এর খপ্পর থেকে বাদ পড়েনি জনপ্রিয় তারকারাও। বাদ যাননি বিখ্যাত পপস্টার টেইলর সুইফট। বিশ্বব্যাপী সংগীতপ্রেমীদের কাছে পরিচিত একটি নাম।

সম্প্রতি তার নকল ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে যায়। ভক্তরা সহজেই বুঝে যায়, ডিপফেক এসব আপত্তিকর সব ফাইল টেইলর সুইফটের নয়। এনিয়ে তারা প্রতিবাদও জানান। তবে, শুধু ভক্তদের মধ্যেই নয়। এই আলোচনা গড়িয়েছে আমেরিকার হোয়াইট হাউজ পর্যন্ত।

শুক্রবার হোয়াইট হাউস এই ব্যাপারে শঙ্কা প্রকাশ করে। এক্স হ্যান্ডেলে একটি ছবি প্রায় ৪৭ মিলিয়ন ভিউ ছুঁয়েছিল। পরে সেই অ্যাকাউন্ট স্থগিত করে দেওয়া হয়। দিন দিন এই সব ব্যাপার আরও ভয়ংকর রূপ ধারণ করছে বলে জানান তারা। এসব নিয়ন্ত্রণে রাখতে যা যা করা সম্ভব সব করবে হোয়াইট হাউস।

একটি লিখিত বিবৃতিতে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারিন জিন-পিয়েরে হুঁশিয়ারি করে বলেন, এটা খুবই উদ্বেগজনক। তাই আমাদের পক্ষ থেকে যা যা করা দরকার, আমরা সেটাই করতে যাচ্ছি। মাইক্রোসফট কর্তা সত্য নাদেলাও বলেছেন, এটা উদ্বেগজনক এবং ভয়ংকর। এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।

এর আগে হলিউডের টম ক্রুজ, টম হ্যাঙ্কস, এমা ওয়াটসন, স্টিভ হার্ভিসহ অনেকেই ডিপফেক ছবির শিকার হয়েছেন। এছাড়া ভারতে ক্যাটরিনা কাইফ, রাশমিকা মান্দানাসহ বেশ কয়েকজন অভিনেত্রীর এমন ভুয়া আপত্তিকর ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। যা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অন্যান্য তারকারাও।

প্রযুক্তির নতুন বিষফোড়া ডিপফেক। এটি এমন এক ব্যবস্থা, যেখানে মানুষের মুখ ব্যবহার করে নিখুঁতভাবে আপত্তিকর ছবি-ভিডিওতে তৈরি করা যায়। এই নেতিবাচক আক্রমণের শিকার মূলত নারী তারকারা হচ্ছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন মার্কিন পপ সেনসেশন টেইলর সুইফট।

এআরএস
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন...
সঙ্গীত জগতের কিংবদন্তি তারকা ও নিজের ধর্মমাতা ডলি পার্টনের সাথে শেষ কথোপকথনের করুণ স্মৃতি শেয়ার করে কান্নায় ভেঙে পড়লেন পপ তারকা মাইলি সাইরাস। ক্যান্সার যুদ্ধের পর গত আগস্টে ৮০ বছর বয়সে পাড়ি জমান...
বিশ্বজুড়ে সুন্দরের সবচেয়ে বড় মহাযজ্ঞের অবসান ঘটিয়ে অবশেষে উদযাপিত হলো নতুন বিশ্ব সুন্দরীর অভিষেক। ভিয়েতনামের চোখধাঁধানো নাহ ট্রাং শহরে আয়োজিত 'মিস ওয়ার্ল্ড ২০২৬' আসরের রক্ত গরম করা ফাইনালে...
মাথায় ঝলমলে এক বিশ্বসুন্দরীর মুকুট পরার সুদূরপ্রসারী স্বপ্ন নিয়ে ভিয়েতনামের জমকালো মঞ্চে পা রেখেছিলেন বাংলাদেশের সামানজার সাঈদ। মূল লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ক্যাটাগরি ‘বিউটি উইথ আ পারপাস’-এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর