প্রথমবার ভয়ের ছবিতে শ্রাবন্তী, প্রকাশ করলেন পোস্টার

আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১০:৩০ পিএম

আবারও বিয়ের পিঁড়িতে বাংলা ছবির জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ‍্যায়। আর এবার সাতে পাঁকে তিনি বাধা পড়েছেন নায়ক ওম সাহানির সঙ্গে। 

তবে এই বিয়ে বাস্তবে নয়, ঘটেছে পর্দায়। আর সেই ছবির প্রথম পোস্টার সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন শ্রাবন্তী। তবে তার সেই ছবি নিয়েই চলছে দারুণ আলোচনা। 

ছবিতে দুজনের মুখে হাসির বদলে ভয়ের ছাপ। তার উপর শ্রাবন্তীর মুখে রক্তের ছিঁটে! পেছন থেকে আবার কার যেন হাত জড়িয়ে রেখেছে অভিনেত্রীকে। 

আসলে ওম-শ্রাবন্তীর আগামী সিনেম ‘ভয় পেও না’ এর প্রথম পোস্টার এটি। ছবিতে প্রথমবার ওমের সঙ্গে জুটি বেঁধেছেন চলেছেন শ্রাবন্তী। হরর ঘরানার ছবিতে দেখা যাবে দুজনকে। 

সেই ছবিরই প্রথম পোস্টার প্রকাশ‍্যে আনলেন অভিনেত্রী। কাশ্মীরে শুটিংয়ের ছবি এবং  ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ওম-শ্রাবন্তীর বিয়ের দৃশ‍্যের শুটিংও ছড়িয়ে পড়েছিল নেটে।

image


ছবিতে শ্রাবন্তীর চরিত্রের নাম অনন‍্যা এবং ওম অভিনয় করবেন চিকিৎসক আকাশের চরিত্রে। তাঁরা স্বামী স্ত্রী। কিন্তু শাশুড়ির সঙ্গে একেবারেই বনিবনা নেই অনন্যার।

বরং সম্পর্ক খুবই খারাপ, একেবারে সাপে নেউলে।  শেষে ভয় দেখিয়ে শ্বশুরবাড়ি থেকে অনন্যাকে তাড়ানোর চেষ্টাও করা হয়। এই ঘটনা থেকেই শুরু আরো এক রহস্যের। 

image


আরও পড়ুন: বড় ভাই নওয়াজকে দেশে ফেরাচ্ছেন শাহবাজ

শ্রাবন্তী জানালেন, ছবির শেষে একটা বড়সড় চমক রয়েছে। চরিত্রটিকে আপাত সাধারণ মনে হলেও ওই চমকটি গল্পের মোড় ঘুরিয়ে দেয়। তিনি নিজেও প্রথমবার গল্পটি শুনে চমকে যান।


একাত্তর/আরবিএস   

পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
কমিক ঘরনার সিনেমার আবারও নতুন ধামাকা! বিশেষ করে মার্ভেলপ্রেমীদের দীর্ঘদিনের আবেগ ও উন্মাদনাকে আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে নতুন এক চাল চেলেছে মার্ভেল স্টুডিওজ! ২০১৯ সালের রেকর্ড সৃষ্টিকারী মেগা...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
মধ্যপ্রাচ্যজুড়ে চলমান আঞ্চলিক যুদ্ধের জেরে ২০২৬ সালের রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল স্থগিত করেছে সৌদি আরব।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর