শিল্পকলায় শেষ শ্রদ্ধার পর গাজীপুরে আহমেদ রুবেলের দাফন

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৭ এএম

সদ্য প্রয়াত অভিনেতা আহমেদ রুবেলের মরদেহ সকালে শিল্পকলা একাডেমিতে নেওয়া হয়েছে। সেখানে তার মরদেহের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। ঢাকা থিয়েটারের উদ্যোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ আনুষ্ঠানিকতা চলবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত।

এরপর বৃহস্পতিবার বিকেলে মরদেহ নিজ এলাকা গাজীপুরে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে গাজীপুর গোরস্থানে তাকে সমাহিত করা হবে।

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম জানিয়েছেন, সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শিল্পকলায় শেষ শ্রদ্ধা জানানোর পর গাজীপুরে উত্তর ছায়াবীথি, জোড়পুকুরে নিজ গ্রামে আহমেদ রুবেলের দাফন সম্পন্ন হবে।

এর আগে বুধবার রাতে আহমেদ রুবেলের মরদেহ রাখা হয় মোহাম্মদপুর মারকাজুলের হিমঘরে।

বুধবার সন্ধ্যায় নূরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ ছবির উদ্বোধনী শোতে উপস্থিত থাকার কথা ছিল আহমেদ রুবেলের। এ ছবিতেও তিনি জয়া আহসান, তারিক আনাম খানদের সহ-অভিনেতা।

শোতে যোগ দিতে বসুন্ধরা শপিং মলের বেজমেন্টে গাড়ি থেকে নামার পর অজ্ঞান হয়ে যান রুবেল। পরে একটি বেসরকারি হাসপাতালে নিলে বিকেল ৫টা ৫৮ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

১৯৬৮ সালে নিজ শহর চাঁপাইনবাবগঞ্জে জন্ম হলেও ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ঢাকা শহরে। পরিবারসহ তিনি থাকতেন গাজীপুরে। গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’ দিয়ে নাটকে পা রাখেন তিনি।

এরপর তিনি হুমায়ূন আহমেদের ‘পোকা’-তে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা লাভ করেন। এই নির্মাতার ‘বৃক্ষমানব’ নাটকটি তাকে সব শ্রেণির দর্শকের মধ্যে জনপ্রিয় করে তোলে।

আনিসুল হকের লেখা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত আলোচিত মেগা ধারাবাহিক ‘৫১বর্তী’ নাটকে রুবেলের ‘মেন্টাল বাহাদুর’ চরিত্রটিও বেশ সাড়া ফেলেছিল।

নাটকের পাশাপাশি সিনেমায়ও দুর্দান্ত সব চরিত্রে রূপদান করেছেন আহমেদ রুবেল। অভিনয় করেছেন ‘চন্দ্রকথা’, ‘ব্যাচেলর’, ‘মেঘলা আকাশ’, ‘দ্য লাস্ট ঠাকুর’, ‘শ্যামল ছায়া’, ‘অলাতচক্র’, ‘লাল মোরগের ঝুঁটি’তে।

রুবেল অভিনীত নূরুল আলম আতিক পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পেয়ারার সুবাস’ ৯ ফেব্রুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

একাত্তর/আরএ
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সালমান খানের মতো বড় পর্দার মেগাস্টাররা দীর্ঘদিন ধরে টিভির পর্দায় রাজত্ব করছেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরও এক হেভিওয়েট নাম! দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান...
২০২২ সালে মায়ানগরী মুম্বাইকে কাঁপিয়ে দেওয়া সেই মাদক মামলায় অবশেষে বড়সড় স্বস্তির নিঃশ্বাস ফেলল বলিউড। দীর্ঘ কয়েক বছরের টানাপোড়েন আর কাটাছেঁড়ার পর মুম্বাই পুলিশের অ্যান্টি নারকোটিকস সেল (এএনসি)...
জনপ্রিয় টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে এবার আইনি মোড় নিল। গত সপ্তাহে ওড়িশার তালসারি সৈকতে শ্যুটিং চলাকালীন ডুবে গিয়ে অভিনেতার মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী, অভিনেত্রী...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর