জুনে আসছে বিটিএস এর নতুন অ্যালবাম

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ০২:৪২ পিএম

জনপ্রিয় দক্ষিণ কোরিয়া ব্যান্ড বিটিএস নতুন অ্যালবাম প্রকাশ করবে। আগামী ১০ জুন তাদের নতুন অ্যালবামটি প্রকাশ করা হবে। বিটিএসের এজেন্সি বিগহিট মিউজিক স্থানীয় সময় রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে বিটিএসের পারফরমেন্সের পর এই ঘোষণা এলো।

বিগহিট মিউজিক ওই বিবৃতিতে জানায়, ‘বিটিএস ১০ জুন, ২০২২-এ আরেকটি নতুন অ্যালবাম নিয়ে ফিরছে। নতুন অ্যালবামের জন্য আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য অপেক্ষা করছি।’

নতুন অ্যালবামের বিস্তারিত বিবরণ পরে একটি পৃথক নোটিশে জানানো হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি এবং জাংকুককে নিয়ে গঠিত বিটিএস ২০২০ সালের ডিসেম্বরে তাদের শেষ অ্যালবাম 'বি' প্রকাশ করে। এরপর, ২০২১ সালের মে ও জুলাইয়ে যথাক্রমে দুটি ব্যাক-টু-ব্যাক ইংরেজি একক ‘বাটার’ ও ‘পারমিশন টু ডান্স’ গান প্রকাশ করে বিটিএস।


একাত্তর/ এসএ

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস তাদের নতুন অ্যালবাম ‘অরিরাং’ প্রকাশের পরপরই বিশ্ব সফরে বেরিয়েছে, আর যেখানেই তারা পা রাখছে, সেখানেই তৈরি হচ্ছে এক অভাবনীয় উন্মাদনা। সম্প্রতি মেক্সিকো সিটিতে...
মদ্যপ অবস্থায় বৈদ্যুতিক স্কুটার চালানোর অভিযোগে কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্য সুগাকে ১৫ মিলিয়ন ওন (সাড়ে ১১ হাজার ডলার বা ৮ হাজার ৬০০ ইউরো) জরিমানা করা হয়েছে।
জনপ্রিয় সংগীতশিল্পী টেইলর সুইফট চতুর্থবারের মতো 'অ্যালবাম অব দ্য ইয়ার' পুরস্কার জিতেছেন ৬৬তম গ্র্যামি আসরে, আর এর মাধ্যমে ইতিহাস গড়লেন তিনি।
দক্ষিণ কোরিয়ার কে-পপ মিউজিক সেনসেশন বিটিএসদের জীবনী নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে একটি কমিক বই। ‘ফেম: বিটিএস’ নামে এই বই প্রকাশিত হবে বুধবার।
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর