সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে অনীকের ‘অপরাজিত’

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ০১:৪৩ পিএম

ভারতের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের প্রয়াণ দিবস আজ। ১৯৯২ সালের ২৩ এপ্রিল পাড়ি জমান না ফেরার দেশে। সম্প্রতি সত্যজিৎ রায়ের জীবনের নানা সময়কে সেলুলয়েডের পর্দায় তুলে ধরছেন কলকাতার নির্মাতারা। 

সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে নতুন ছবি ‘অপরাজিত’ ভক্তদের উপহার দিচ্ছেন পরিচালক অনীক দত্ত।

ভারতীয় চলচ্চিত্রের বরপুত্র সত্যজিৎ রায়ের চলে যাওয়ার ৩০ বছর আজ। চলচ্চিত্রকার, আলোকচিত্রী, চিত্রশিল্পী, শিশুসাহিত্যিক, সঙ্গীতজ্ঞ সবখানেই সত্যজিতের অবাধ বিচরণ। 

তিনি যে আজও কতটা প্রাসঙ্গিক তা বোঝা যায় সম্প্রতি সময়ে টালিউডে প্রিয় মানিকদাকে বড় পর্দায় তুলে ধরার প্রচেষ্টা থেকে।

image


বাংলা নববর্ষে সামনে আসে পরিচালক অনীক দত্তের ‘অপরাজিত’ সিনেমার টিজার। সত্যজিৎ রায়ের আইকনিক চলচ্চিত্র ‘পথের পাঁচালী’ সৃষ্টি এবং সাফল্যের নেপথ্যের গল্পই এই ছবির মূল বিষয়। এতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিতু কমল।

সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানাতেই তৈরি ‘অপরাজিত’ দর্শকের সামনে আসবে মে মাসে।

এদিকে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক হবে আর সেখানে তাঁর গুরু সত্যজিৎ রায়ের কথা থাকবে না তা কি হয়। পরমব্রত চট্টোপাধ্যায় নির্মিত অভিযান সিনেমটি মুক্তি পেয়েছে বাংলা নববর্ষে। সেখানেই সত্যজিৎ রায়রূপে ধরা দিয়েছেন অভিনেতা কিউ।

পর্দায় শুধু সত্যজিৎ রায়ের চরিত্রায়নই নয় তার সৃষ্টি ‘ফেলুদা’ কিংবা ‘প্রোফেসর শঙ্কু’ নিয়েও হয়েছে নানা প্রজেক্ট। এই সময়ের ক্রেজ ওয়েব দুনিয়াতে ‘রে’ দিয়েও এই প্রজন্মের নির্মাতারা তুলে ধরেছেন বাঙালির প্রিয় সত্যজিৎ রায়কে।


অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর