কানে পাকিস্তানি চলচ্চিত্র জয়ল্যান্ডের বাজিমাত

আপডেট : ২৮ মে ২০২২, ০৩:০৫ পিএম

অবশেষে বিশ্ব চলচ্চিত্রের মঞ্চে গৌরবের মুহূর্ত আঁকলো পাকিস্তানের চলচ্চিত্র 'জয়ল্যান্ড'। ইতিহাসে প্রথমবারের মতো কোনো পাকিস্তানি চলচ্চিত্র হিসেবে কান চলচ্চিত্র উৎসবে 'আ সার্তে রোগার্দ' বিভাগে অংশ নিয়ে সাইম সাদিকের ছবিটি জিতে নিল জুরি প্রাইজ।

শুক্রবার (২৭ মে) এই বিভাগের পুরস্কার বিতরণী সন্ধ্যায় সেরা ছবি হয়েছে ফরাসি সিনেমা 'দ্য ওয়র্স্ট ওয়ান'। 

দেবুসি থিয়েটারের সন্ধ্যায় ইতিহাস লিখলো পাকিস্তানের লিঙ্গ বৈষম্যের ট্যাবু নিয়ে তৈরি ছবি জয়ল্যান্ড। 

উৎসবে দারুণ প্রশংসিত ছবিটির স্বীকৃতিতে আপ্লুত পরিচালক সাইম সাদিক।

পুরস্কার হাতে নিয়ে একাত্তরের সাথে আলাপে এই পরিচালক প্রাপ্তিটা উৎসর্গ করছেনে 'জয়ল্যান্ড টিম'কে। 

আ সার্তে রোগার্দ বিভাগে বিশ ছবির লড়াইয়ে সেরা ছবি ফরাসি দুই নির্মাতা লিজে একোকা ও রোমান গুরের 'দ্য ওয়র্স্ট ওয়ান'। সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন মেট্রোনম ছবির জন্য আলেক্সান্দ্রু বেল্ক। 

সেরা অভিনেতা হয়েছেন যৌথভাবে ক্রোসাজে ছবির জন্য ভিকি ক্রিয়েপস ও হারকা ছবির জন্য আরকা বেসা। সেরা চিত্রনাট্য জিতে নিয়েছে মাহা হাজের 'ম্যাদিতারিয়ান ফিভার'। ক্রিটিকস এওয়ার্ড জিতেছে ফরাসি ছবি রোদিও। 


একাত্তর/এসজে

চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের উৎসবে সংস্কৃতি ও মূল্যবোধের সংঘাত নিয়ে নির্মিত নরওয়েজিয়ান...
অবশেষে সব জল্পনা-কল্পনা আর জঞ্জাল মাড়িয়ে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় পা রাখলেন ‘কান-কুইন’ ঐশ্বর্য রাই বচ্চন। গত ১২ মে কান উৎসব শুরু হওয়ার পর থেকেই ল’রিয়েলের ব্র্যান্ডিং পোস্টার থেকে বচ্চনবধূর...
কান ফিল্ম ফেস্টিভ্যালের ঝলমলে আলোয় যখন ভারতের নাম উজ্জ্বল করছেন আলিয়া ভাট, ঠিক তখনই নেটপাড়ার একদল ‘নীতি পুলিশ’ যেন ওত পেতে বসেছিল তাঁকে ট্রল করার জন্য। আলিয়ার রেড কার্পেট লুকের একটি ভিডিও ভাইরাল...
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ও গায়ক আসিম আজহারের সম্পর্কের রসায়ন আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে। গুঞ্জন উঠেছে, এই জুটি ইতিমধ্যেই গোপনে বাগদান সেরে ফেলেছেন এবং ২০২৬ সালে বিয়ের পিঁড়িতে...
পৌরাণিক আখ্যান অনুযায়ী দেবী দুর্গার হাতে মহিষাসুরের পরাজয় কেবল এক প্রাচীন দেব-অসুরের যুদ্ধের কাহিনী নয়, বরং তা যুগে যুগে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের এবং অশুভ শক্তির বিরুদ্ধে শুভশক্তির এক চিরন্তন...
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর