তারকার ব্যক্তিগত জীবনে নাক গলিয়ে বিপাকে অজি পত্রিকা

আপডেট : ১৩ জুন ২০২২, ০৪:০৩ পিএম

অস্ট্রেলীয় অভিনেত্রী রেবেল উইলসনের ব্যক্তিগত জীবন নিয়ে এক প্রতিবেদনে অযাচিত মন্তব্য করার পর ক্ষমা চাইতে বাধ্য হয়েছে দেশটির একটি সংবাদপত্র। 

শুক্রবার (১০ জুন) নিজের নতুন বান্ধবীর সাথে একটি ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে উইলসন ক্যাপশনে লেখেন, যে তিনি তার 'ডিজনি প্রিন্সেস'কে খুঁজে পেয়েছেন। 

পরদিনই সিডনি মর্নিং হেরাল্ড এক প্রতিবেদনে দাবি করে, এই সম্পর্কের কথা তারা আগে থেকেই জানত। ওই প্রতিবেদনের সাংবাদিক জানান, দেড়দিন আগে উইলসনের কাছে এ সম্পর্কে মন্তব্য জানতে চেয়েছিলেন তিনি। 

তবে ওই প্রতিবেদন প্রকাশ পাওয়ার পর সমকামী অধিকার কর্মীদের মধ্যে ক্ষোভের ঝড় ওঠে। কারও সেক্সুয়াল আইডেন্টিটি প্রকাশ করা নিয়ে তার ওপর চাপ প্রয়োগ করা মোটেও গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তারা। 

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের মতামত প্রকাশ করেছেন বহু সমকামী অধিকার কর্মী। সমকামীদের ব্যক্তিগত জীবন ও সম্পর্ককে চাঞ্চল্যের বস্তুতে পরিণত না করার ব্যাপারে সংবাদমাধ্যমকে আরও সতর্ক হওয়া উচিৎ বলে মনে করেন তারা। 

সিডনি মর্নিং হেরাল্ডের দাবি, তারা উইলসনকে কোনো প্রকার চাপ দেননি, শুধু কয়েকটি প্রশ্ন করেছেন। 

তবে সোমবার (১৩ জুন) তোপের মুখে সংবাদপত্রটির কলামিস্ট অ্যান্ড্রু হর্নেরি স্বীকার করেন যে পুরো বিষয়টি তারা ভুল উপায়ে পরিচালনা করেছেন। 

আরও পড়ুন: জায়েদকে খুব 'ভালো ছেলে' বললেন মৌসুমী

প্রতিবেদনটি প্রকাশের আগে তারা উইলসনের কাছে যে ইমেইলটি পাঠিয়েছিলেন সেটিও প্রকাশ করা হয়েছে। সেখানা তারা শুক্রবার দুপুর একটা পর্যন্ত সময় বেঁধে দিয়ে উল্লেখ করেছেন যে তাদের কাছে প্রকাশ করার মতো যথেষ্ট তথ্য এবং কয়েকজন সোর্স আছে। 

ইমেইলের জবাব না দিলেও উইলসন পরদিনই বান্ধবীর সাথে ওই ছবিটি পোস্ট করেন। এখন পর্যন্ত পুরো ব্যাপারটি নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। 

রেবেল উইলসন একজন অজি অভিনেত্রী, যিনি 'পিচ পারফেক্ট' চলচ্চিত্রের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন। সম্প্রতি এক বছরে প্রায় ৪০ কেজি ওজন কমিয়ে আলোচনায় আসেন তিনি। 


একাত্তর/এসজে

অস্ট্রেলিয়ায় এক পাপারাজ্জিকে হেনস্তা করার অভিযোগ উঠেছে জনপ্রিয় পপ গায়িকা গায়িকা টেইলর সুইফটের বাবার স্কট সুইফটের বিরুদ্ধে। এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 
‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার সহ প্রযোজক অস্ট্রেলিয়া প্রবাসী রহমত উল্লাহর বিরুদ্ধে ‘চাঁদা দাবি ও হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান।বৃহস্পতিবার (২৩ মার্চ) ঢাকার মুখ্য মহানগর...
গত সপ্তাহে সিডনিতে টেইলর সুইফটের কনসার্টে অংশ নেয়া ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন ওমিক্রনে আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ওই অনুষ্ঠানকে করোনার সুপার স্প্রেডার...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর