জায়েদকে খুব 'ভালো ছেলে' বললেন মৌসুমী

আপডেট : ১৩ জুন ২০২২, ০৪:৩৩ পিএম

শুক্রবার (১৩ জুন) অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে দ্বন্দ্বে জড়ান চিত্রনায়ক ওমর সানি ও জায়েদ খান। সানির দাবি অনুষ্ঠানে পিস্তল বের করে সানীকে গুলি করার হুম‌কি দেন জায়েদ। যদিও আগে অনুষ্ঠানে ঢুকে জায়েদকে দেখতে পেলে তাকে চড় মারেন সানি। এ সময় জায়েদের উদ্দেশে সানি বলেন, ‘তোরে না নিষেধ করছি, আমার বউরে (চিত্রনায়িকা মৌসুমী) ডিস্টার্ব করবি না।’ জবাবে কোমর থেকে তাৎক্ষণিক পিস্তল বের করেন জায়েদ। বলেন, ‘গুলি করে দেব।’

এ ঘটনার প্রেক্ষিতে রোববার (১২ জুন) রাতে সংসার ভাঙা ও পিস্তল দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে নায়ক জায়েদ খানের বিরুদ্ধে  বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বরাবর লিখিত অভিযোগ করেছেন ওমর সানি। 

এ নিয়ে দুদিন ধরে আলোচনা-সমালোচনা চলছে চলচ্চিত্র অঙ্গন থেকে শুরু করে নেটদুনিয়ায়। কিন্তু যাকে নিয়ে এই দুই চিত্রনায়ক দ্বন্দ্বে জড়ান সেই চিত্রনায়িকা মৌসুমী এতদিন ছিলেন নিশ্চুপ। অবশেষে মুখ খুললেন মৌসুমী। 

সোমবার (১৩ জুন) গণমাধ্যমে এই চিত্রনায়িকার ভাষ্য, আমি মনে করি আমার প্রসঙ্গটা টানার কোনো প্রয়োজন ছিল না। আমি জায়েদকে অনেক স্নেহ করি ও আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের সম্পর্ক, সেটা খুবই ভালো একটা সম্পর্ক। সেখানে ও আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না। আর ওর মধ্যে গুণ ছাড়া এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে এমন কিছুই আমি দেখিনি। তারপর বলব ও অনেক ভালো ছেলে। সে কখনই আমাকে অসম্মান করেনি।

image


মৌসুমী বলেন, কেন এই প্রশ্নটা বারবার আসছে, সে আমাকে বিরক্ত করছে- উত্ত্যক্ত করছে, এই জিনিসটা আমার আসলে... জানি না এটা কেন হচ্ছে। এটা যদিও একান্ত আমাদের ব্যক্তিগত সমস্যা। সে সমস্যা আমাদের পারিবারিকভাবেই সমাধান করা দরকার ছিল।

এই অভিনেত্রী বলেন, আমি মনে করি, এখানে জায়েদের খুব একটা দোষ আমি পাইনি। আরেকটা কথা বলতে চাই, আমাকে ছোট করার মধ্যে আমাদের... যাকে আমরা অনেক শ্রদ্ধা করে আসছি সেই ওমর সানি কেন এত আনন্দ পাচ্ছেন- সেটা আমি বুঝতে পারছি না। আমার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সঙ্গে সমাধান করবে, সেটিই আমি আশা করি।

image


সাংবাদিকদের উদ্দেশে মৌসুমী আরও বলেন, ‘আপনারা সাংবাদিক ভাইরা আসলে একটা নিউজ পেলে, কথা না বলেই প্রকাশ করেন। এটা আসলে ঠিক না। এটা আসলে আলোচনা করা উচিত। যেহেতু আমার প্রসঙ্গ আসছে, তাই বিষয়টি আমার সঙ্গে আলোচনা করে নিতেন, তাহলে হয়তো প্রসঙ্গটা লিখতেনই না। তিনি (সানি) আসলে এক তরফা বলেছেন, কিন্তু আমি বলেছি কি-না, আমি অভিযোগ করেছি কি-না; জানাটা খুব বেশি জরুরি ছিল।’


একাত্তর/এসএ

ডিগবাজিখ্যাত ঢাকায় সিনেমার নায়ক জায়েদ খান। সামাজিক মাধ্যমে বিনোদনের খোরাক হিসেবেও পরিচিত তিনি। কখনো পোশাকের বাহারি দাম, কখনো বিয়ের খবর, শিল্পী সমিতির ইস্যু আবার কখনো ডিগবাজি নিয়ে তার সোশ্যাল...
চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ প্রাথমিকভাবে স্থগিত করা হয়েছে।  রোববার (২ এপ্রিল) বিকেলে শিল্পী সমিতির কার্যকরী...
দেশের হল বাঁচাতে বলিউডের ছবি মুক্তি নিয়ে যখন আলোচনা চলছে, ঠিক তখন শিল্পী সমিতি ও অভিনয় শিল্পীদের মধ্য থেকে দুটি দাবি সামনে এসেছে।বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতা নিপুণ হিন্দি ছবি আমদানির পক্ষে...
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণের লিভ টু...
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর