করণের সঙ্গে কফি খেতে নারাজ বলিউড তারকারা!

আপডেট : ২৯ জুন ২০২২, ০৬:৫০ পিএম

ভারতীয় টিভি চ্যানেলের জনপ্রিয় টকশো ‘কফি উইথ করণ’ মিনি পর্দা থেকে বিদায় দিলেও ওটিটি প্ল্যাটফর্মে ফিরছে। এরিমধ্যে এই টকশোর সপ্তম মৌসুমের প্রোমোও বের হয়েছে। 

কিন্তু সমস্যা বেঁধেছে অনুষ্ঠানের অতিথি নিয়ে। এই যাত্রায় নাকি উপস্থাপক করণ জোহরের ডাকে কেউ সাড়া দিচ্ছেন না। বারবার ফোন করেও তারকাদের রাজি করানো যাচ্ছে না। 

এজন্য করণ জোহরের মর খুব খারাপ। একটু চিন্তিতও বটে। যে বলিউড তারকাদের তিনি প্রাণের চেয়ে ভালবাসতেন, সেই তারকারাই মুখের উপর না করে দিচ্ছেন। 

বলিউড তারকাদের ফোন করলে, পরিচালককে সোজা না করছেন অভিনেতা, অভিনেত্রীরা। সোজাই করণকে জানিয়ে দিয়েছেন, ‘কফি উইথ করণে’ তাঁরা কেউ আসবেন না।

এতক্ষণ যা পড়া হচ্ছিলো, সেটি আসলে টকশোর প্রোমোর কথা। সেই প্রোমো এভাবেই সাজানো হয়েছে। যেখানে সব তারকা করণকে শুধু না না করছেন। 

আসলে ‘কফি উইথ করণ’ জনপ্রিয় হয়ে উঠেছিলো বলিউড তারকাদের ঘিরে নতুন গুঞ্জন তৈরির কারখানা হিসাবে। এই টকশো থেকে জন্ম নিয়েছিলো বহু ভাইরাল নিউজ ও শিরোনাম। 

এই শোয়ের বেশ কয়েকটি এপিসোড রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছিল। করণ জোহরের এই শো থেকেই কঙ্গনার হাত ধরে ছড়িয়ে পড়েছিল বলিউড ও স্বজনপ্রীতি বিতর্ক।

শুধু তাই নয়, কে এল রাহুল ও হার্দিক পাণ্ডিয়ার এপিসোড নিয়ে তো তুমুল সমালোচনা শুরু হয়েছিল। শেষমেশ, ক্ষমাও চেয়েছিলেন করণ জোহরও।

অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
শুধু পর্দার অভিনয় দিয়েই নয়, বাস্তব জীবনেও এক বিরল দেশপ্রেমের উদাহরণ গড়েছিলেন নানা পাটেকার। ১৯৯৯ সালের ঐতিহাসিক কারগিল যুদ্ধের সময় সরাসরি দেশের সেবা করতে সীমানায় ছুটে গিয়েছিলেন তিনি।
বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর