শুটিংয়ে ফিরেছে শাকিব খান

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৭ পিএম

গলুই’ সিনেমার শুটিং করে গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ৯ মাস পর গত ১৭ আগস্ট দেশে ফেরেন তিনি। এরপর থেকে তার ভক্ত-শুভাকাঙক্ষীরা অপেক্ষায় আছেন প্রিয় তারকার নতুন কাজের, শুটিংয়ে ফেরার খবরের।

দীর্ঘ ১০ মাস পর আবারও শুটিংয়ে ফিরেছেন শাকিব। রোববার একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি।

সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শুটিংয়ে ফেরার খবর জানিয়ে শাকিব তার ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নতুন লক্ষ্য নিয়ে নতুন করে আবার শুরু। ফিরে এলাম লাইট ক্যামেরা অ্যাকশনে।’

ছবিটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে লুফে নেয় তার ভক্তরা। তারা বলছেন, শাকিব খান যে নতুন কিছু করার লক্ষ্যে আবার ফিরছেন ছবিটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে।

শাকিব খান বলেছেন, ‘বিজ্ঞাপনের পর সিনেমার শুটিং করব। দেশ ও দেশের বাইরের সিনেমা রয়েছে। এজন্য একেবারে নতুনভাবে নিজেকে প্রস্তুত করছি। অনেকদিন পর শুটিংয়ে ফিরে ভীষণ ভালো লাগছে। এতদিন এই পরিবেশটা মিস করছিলাম।’

শাকিব খান বার্জার পেইন্টসের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। তাই এই পণ্যের বিজ্ঞাপনে তিনি কাজ করছেন। চলতি সপ্তাহ জুড়ে তিনি বিজ্ঞাপনের শুটিং করবেন বলে জানা গেছে। এতে শাকিবের সহশিল্পী আছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিব খান অভিনীত দুই সিনেমা ‘অন্তরাত্মা’ ও ‘লিডার : আমিই বাংলাদেশ’। শিগগিরই নতুন সিনেমা ‘মায়া’র শুটিং শুরু করবেন তিনি। সিনেমাটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। এতে শাকিব খানের নায়িকা পূজা চেরি।


একাত্তর/এসএ

ঢালিউড মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ দিয়ে রূপালী পর্দায় ঝড় তোলার পর টলিউডের সুপারস্টার দেবের হাত ধরে রীতিমতো উড়ছেন আবেদনময়ী অভিনেত্রী ইধিকা পাল!
জনপ্রিয় টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে এবার আইনি মোড় নিল। গত সপ্তাহে ওড়িশার তালসারি সৈকতে শ্যুটিং চলাকালীন ডুবে গিয়ে অভিনেতার মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী, অভিনেত্রী...
পরীমনি লিখেছেন, আমি মাইরা ফালাইতাম এইগুলারে পারলে। উফ! আমি আমার বাচ্চাকে কল্পনা করে ফেলেছি এখানে।
নববধূ সাজে নিজের বিয়ের স্মৃতি রোমন্থন করলেন চিত্র নায়িকা শবনম বুবলি। বিয়ের দিন বুবলির সাজে মুগ্ধ ছিলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। ভাসিয়েছিলেন প্রশংসায়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর