বেবি বাম্পের ছবি নিয়ে যা বললেন বুবলী

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১১:১২ পিএম

চিত্রনায়িকা শবনম বুবলীর একটি পোস্ট ঘিরে সরগরম ফেসবুক। সেই পোস্টের ছবি দেখে অনেকেই মন্তব্য করেন ‘বেবি বাম্প’ -এর ছবি শেয়ার করেছেন বুবলী।

বুবলীর মা হওয়ার গুঞ্জন অনেক দিনের। মাঝে প্রায় এক বছর তিনি দেশের বাইরে, একেবারে আড়ালে ছিলেন। তখনই গুঞ্জনটি মাথাচাড়া দিয়ে ওঠে। যদিও দেশে ফিরে রহস্য খোলাসা করেননি বুবলী। 

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দিনজুড়ে সোশ্যাল হ্যান্ডেলে বইছিলো শাকিব খান ও অপু বিশ্বাসের পুত্র আব্রাম খান জয়ের জন্মদিন ঘিরে তারকাদের শুভেচ্ছাবার্তা। 

সেই রেশ ধরে একই দিন বিকেলে নিজের ফেসবুক পেজে দুটি ছবি পোস্ট করেন বুবলী। ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার জীবনের সঙ্গে আমি’। হ্যাশট্যাগে জানান, যুক্তরাষ্ট্রের স্মৃতি।

পরে আজ সন্ধ্যায় ‘চাদর’ সিনেমার শুটিং স্পটে এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি কিছুদিন সময় চাই। তবে এটুকু বলব, আমি মুসলিম, আমাদের যা কিছু হয়েছে সামাজিকভাবে...। আজ যেহেতু অন্য একটি সিনেমার শুটিংয়ে আছি, তাই তাদের বিরক্ত করতে চাচ্ছি না। যেহেতু বিষয়টা সেনসিটিভ, আমি কয়েকদিনের মধ্যে সব কিছু আপনাদের জানাবো!’

আরও পড়ুন: রাজ্যকে দেখতে পরীমনির বাসায় অপু বিশ্বাস

তিনি আরো বলেন, ‘সব সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ, সবকিছু না জেনে নিউজ করবেন না প্লিজ। কয়েকদিনের মধ্যেই আমি সব পরিষ্কার করব।’

একাত্তর/আরএ

রমজানের পবিত্র মাসে নিজের জীবনযাপন ও খাদ্যাভ্যাস নিয়ে খোলামেলা কথা বলেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি রাজধানীর এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, রোজা রাখলেও খাবার দাবারে খুব একটা আড়ম্বর পছন্দ...
অবকাশ যাপনের জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান এবং শবনম বুবলী। এর আগে জানা গিয়েছিলো যে এই তারকা জুটি তাদের ছেলেকে নিয়ে আমেরিকা ভ্রমণে যাবেন। এখন তাদের যুক্তরাষ্ট্রে ঘুরে...
সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রাঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছিলেন। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলি প্রথমবার নাম লেখালেন মিউজিক ভিডিওতে। ময়না শিরোনামের গানচিত্রে বুবলীর বিপরীতে রয়েছেন ব্যাচেলর পয়েন্টখ্যাত শরাফ আহমেদ জীবন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর