নতুন দুই গান নিয়ে আসছেন বৃষ্টি দোলা

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ০৫:৩২ পিএম

নতুন দুটি গান নিয়ে আসছেন তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী বৃষ্টি দোলা। সম্প্রতি নিজের গাওয়া দুটি মৌলিক গানের ভিডিওতে মডেল হিসেবেও কাজ করেছেন নিজেই। 

গান দুটি হলো- রনক রায়হানের কথা ও সুরে ‘প্রেমের বরশী’ এবং রাসেলের কথা ও সুরে ‘মন শিকারী’। এর সঙ্গীত আয়োজন করেছেন জাহিদ বাশার পঙ্কজ। গান দুটির ভিডিও চিত্র ধারন করেছেন সানি খান এবং  নির্মাণ করেছেন এ বাবুল।  

গান দুটি ও ভিডিও নিয়ে বৃষ্টি দোলা বলেন, প্রথমবারের মতো নিজের গানে নিজেই মডেল হিসেবে কাজ করেছি। ফলে ভালো লাগাটা একটু আলাদা। তাছাড়াও গান দুটো একটু ভিন্ন রকম। আশা করি, আমার নতুন গান দুটি সবার পছন্দ হবে। 

তিনি আরো বলেন, গান নিয়ে অনেক বড়ো পরিকল্পনা আছে। সবার দোয়া আর ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।  

নির্মাতা এ বাবুল বলেন, সুর ও সংগীত মিলিয়ে বেশ ভালো দুটি গান হয়েছে। কথার সঙ্গে মিল রেখেই গান দুটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। কক্সবাজার সৈকতে বিভিন্ন মনোরম লোকেশনে গান দুটির দৃশ্য ধারণ শেষ করেছি। আশা করছি, শ্রোতা-দর্শকদের খুব ভালো লাগবে।


একাত্তর/এসি

পপ দুনিয়ার সেনসেশন দুয়া লিপা এবার আইনি লড়াইয়ে নামলেন দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্সের বিরুদ্ধে। অনুমতি ছাড়া নিজের ছবি ব্যবহার করে টেলিভিশন বিপণন করার অভিযোগে প্রতিষ্ঠানটির কাছে ১৫...
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলি প্রথমবার নাম লেখালেন মিউজিক ভিডিওতে। ময়না শিরোনামের গানচিত্রে বুবলীর বিপরীতে রয়েছেন ব্যাচেলর পয়েন্টখ্যাত শরাফ আহমেদ জীবন।
বাংলাদেশের বিখ্যাত কবি হেলাল হাফিজের লেখা ছবিটির মূল গান ‘কষ্ট’ মুক্তি পেয়েছে ইউটিউবে।
‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’ -এ সংক্রান্ত গানটি সব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর