চঞ্চল চৌধুরীকে শুভকামনা জানালেন অমিতাভ বচ্চন

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ০৭:২০ পিএম

কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করেছেন কলকাতার নন্দিত নির্মাতা সৃজিত মুখার্জি। যার নাম ‘পদাতিক’। আর সেই সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। এরইমধ্যে প্রকাশিত হয়েছে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার। যেখানে মৃণাল সেনের চরিত্রে হাজির হয়েছেন চঞ্চল চৌধুরী।

পোষ্টারে দেখা যাচ্ছে, মহাসড়কের মধ্যে এক হাতে ভর দিয়ে আধা কাত হয়ে বসে আছেন চঞ্চল চৌধুরী।  আর সেই পোস্টার শেয়ার করে শুভকামনা জানিয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন।

বুধবার (১১ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইন্সটাগ্রামে পোস্টারটি শেয়ার করেন ‘বিগ বি’। ক্যাপশনে তিনি লেখেন, ‘সব সময় শুভকামনা’। পোস্টে তিনি সিনেমার নাম, চঞ্চল চৌধুরী ও সৃজিত মুখার্জিকে হ্যাশট্যাগ করেছেন। 

চঞ্চলের সিনেমা নিয়ে অমিতাভ বচ্চনের পোস্ট দেখে উচ্ছ্বসিত, আপ্লুত বাংলাদেশের নেটিজেনরা। বিগ বি’কে ভালোবাসা জানানোর পাশাপাশি তারা গর্বিত অনুভব করছেন চঞ্চলের মতো শিল্পীর জন্য।

এই সিনেমায় মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী মনামী ঘোষ। আগামী ১৪ মে মৃণাল সেনের শততম জন্মবার্ষিকী। দিনটি উপলক্ষেই ‘পদাতিক’ মুক্তি পাওয়ার কথা।

উল্লেখ্য, কিছুদিন আগেই বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন, বাদশাহ শাহরুখ খানদের সঙ্গে ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চ ভাগাভাগি করেছিলেন চঞ্চল চৌধুরী। এ সময় অমিতাভ বচ্চনের সঙ্গে কুশল বিনিময় করেছিলেন চঞ্চল। সেলফি তুলেছিলেন শাহরুখের সঙ্গে। সেই পরিচয়ের সূত্র ধরেই হয়তো এবার অমিতাভের ভালোবাসা পেলেন ঢাকার তারকা।


একাত্তর/এআর

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের মন খারাপের কথা শনিবার দুপুর থেকেই সামাজিক মাধ্যমে ভাইরাল।
সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ সিনেমার টিজার প্রকাশ পেয়েছে সোমবার। উপমহাদেশের বিখ্যাত পরিচালক মৃণাল সেনের বায়োপিক।
দেশের ওটিটি কনটেন্টগুলোতে ভিন্নধর্মী কাজ দিয়ে বারবারই চমকে দিয়েছেন চঞ্চল চৌধুরী। এদিকে থ্রিলার ঘরানার একাধিক কাজ দিয়ে প্রশংসা কুড়িয়েছেন নির্মাতা ভিকি জাহেদ।
‘সাদা সাদা কালা কালা’ গানটি বাংলার এই প্রজন্মের সবার মনে হয়তো গেঁথে আছে। এটি মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ চলচ্চিত্রের গান। সিনেমার চেয়ে এই গানই যেন বেশি জনপ্রিয় হয়ে ওঠেছিল।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর