কালজয়ী চলচ্চিত্রকার জহির রায়হানের ৮৯তম জন্মদিন

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ১২:১৭ পিএম

কালজয়ী চলচ্চিত্রকার ও শক্তিমান কথাশিল্পী জহির রায়হানের ৮৯তম জন্মদিন আজ। 

১৯৩৫ সালের ১৯ আগস্ট ফেনী জেলায় জন্মগ্রহণ করেন জহির রায়হান। বাবা মায়ের দেয়া নাম ছিলো মোহাম্মদ জহিরুল্লাহ খান। তবে সাংস্কৃতিক অঙ্গনে তিনি জহির রায়হান ।

‘জীবন থেকে নেয়া’ সিনেমাতে প্রতীকী কাহিনীর মধ্য দিয়ে পাকিস্তানের স্বৈরাচারী শাসনকে চিত্রিত করেছিলেন তিনি। এর মাধ্যমে জনগণকে পাকিস্তানি স্বৈরশাসকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে উদ্বুদ্ধ করেছিল।

১৯৬১ সালে তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কখনও আসেনি’ মুক্তি পায়। ১৯৬৪ সালে পাকিস্তানের প্রথম রঙিন ছবি ‘সঙ্গম’ নির্মাণ করেন। ১৯৬৫ সালে মুক্তি পায় তার প্রথম সিনেমাস্কোপ ছবি 'বাহানা'। জহির রায়হানের অন্য ছবিগুলোর মধ্যে- ‘সোনার কাজল’, ‘কাঁচের দেয়াল’, ‘আনোয়ারা’, ‘বেহুলা’ অন্যতম। ১৯৭১ সালে জহির রায়হান নির্মাণ করেন কালোত্তীর্ণ প্রামাণ্যচিত্র 'স্টপ জেনোসাইড'। নির্মাণ শেষ করতে পারেননি ‘লেট দেয়ার বি লাইট’-এর কাজ। 

১৯৭২ সালের ৩০ জানুয়ারি বড় ভাই শহীদুল্লাহ কায়সারের সন্ধানে বেরিয়ে আর ফিরে আসেননি জহির রায়হান। তবে তিনি চিরদিন থাকবেন বাঙালির হৃদয়ে।


একাত্তর/পিএজে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে প্রদীপ জ্বালানোর সরকারি কর্মসূচি ঘিরে ওপার বাংলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চরম উত্তাপ ছড়িয়ে পড়েছে। দেশজুড়ে চলমান তীব্র বন্যা...
পশ্চিমা সঙ্গীত তারকা নিক জোনাসের ৩৪তম জন্মদিনে তার ওপর ভালোবাসার বৃষ্টি ঝরালেন বলিউড তথা হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী নিকের বিশেষ দিনটিতে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভালোবাসায় মোড়ানো...
জয়া আহসান! দুই বাংলার চলচ্চিত্রে জনপ্রিয় মুখ। গুণের পাশাপশি তাঁর সৌন্দর্য্যও সমানভাবে দ্যুতি ছড়ায়। অনেকেই তাকে বলে বয়স চোরা। তার জন্মদিন এলেই ভক্তদের মধ্যে এমন চর্চা তুঙ্গে উঠে। তবে এ নিয়ে জয়ার...
কল্পনা করুন তো ৯৩ বছর বয়সী সুচিত্রা সেনকে। পারছেন না তো? ঘুরে ফিরে ওই চিরতরুণী সাগরিকা, ইন্দ্রানী কিংবা ‘পথে হলো দেরি’র মল্লিকা আপনার চোখের কোণে উঁকি দিচ্ছে,তাই না?
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর