ওটিটিতে কারিনার প্রথম সিনেমা ‘জানে জান’

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১১:১১ এএম

স্বামীর অত্যাচারে অতিষ্ট এক স্ত্রীর জীবন। একদিন জানা গেলো সেই স্বামী নিখোঁজ। পুলিশের ধারণা, স্ত্রী নিজ হাতে স্বামীকে খুন করে লাশ গুম করে ফেলেছে। খুনটা সত্যি সত্যিই হয়েছিলো কি-না, তার জবাব পেতে হলে দেখতে হবে কারিনা কাপুরের প্রথম ওটিটি সিনেমা- জানে জান। 

থ্রিলারধর্মী এই সিনেমা আসছে নেটফ্লিক্সে। যার ট্রেলর প্রকাশ্যে এসেছে মঙ্গলবার। যা এরই মধ্যে ব্যাপক আলোচনার তৈরি করেছে। ‘কাহিনি’ বানিয়ে তাক লাগিয়ে দেয়া পরিচালক সুজয় ঘোষের নতুন সিনেমা ‘জানে জান’ এর প্রধান ভূমিকায় আছেন কারিনা কাপুর। 

কারিনা কাপুর

সিনেমার ব্যাকড্রপ কালিম্পং। সেখানের কুয়াশার মতো ঘন রহস্য। যার কেন্দ্রে আছে সন্দেহজনক বেশ কিছু চরিত্র। সিঙ্গল মাদার মায়া ডি’সুজা, স্কুল শিক্ষক নরেন আর পুলিশ অফিসার করণ আনন্দ। এই তিন চরিত্রকে কেন্দ্র করেই তৈরি পরিচালক সুজয় ঘোষের ‘জানে জান’। 

মায়ার চরিত্রে আছেন কারিনা। পুলিশের ভূমিকায় বিজয় ভর্মা এবং শিক্ষকের চরিত্র জয়দীপ অহলওয়াত। এই প্রথম করিনা কাপুরকে দেখা গেছে চেনা পরিচিত ছকের এক্কেবারে বাইরে বেরিয়ে অভিনয় করতে। বাংলার পরিচালক যথারীতি কারিনা কাপুরকে দিয়ে রীতিমতো বাজিমাৎ করেছেন।
 
করিনার চরিত্র মায়া ডি'সুজাকে ঘিরে আবর্তিত হয়েছে সিনেমার কাহিনী। একজন সিঙ্গল মা, যাকে তার প্রাক্তন স্বামীর হুমকির সম্মুখীন হতে হয়েছে বারবার। সৌরভ সচদেব অভিনয় করেছেন সেই চরিত্রে। একবার তিনি নিখোঁজ হয়ে যান। 

কারিনা

তখন তার সহকর্মী এবং পুলিশ করণ আনন্দ তাকে খুঁজতে আসে। এখানে করিনাকে তার প্রতিবেশী নরেন ব্যাসকে সাহায্য করতেও দেখা গিয়েছে। ট্রেলারের শেষ দেখা যায় পুলিশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে এই মিসেস ডিসুজার। আর প্রতিবেশী শিক্ষক জয়দীপও আবার পছন্দ করে করিনাকে।

শুধু রহস্য নয় দারুণ প্রেমও রয়েছে এই গল্পে। জাপানি উপন্যাস ‘দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স’ অবলম্বনে তৈরি ‘জানে জান’ । এর আগে এই উপন্যাস অবলম্বনে জাপানে সিনেমাও তৈরি হয়েছে। এবার সুজয় ছবি তৈরি করলেন নেটফ্লিক্সের জন্য। 

সুজয় ঘোষ বলেন, আমি খুবই উত্তেজিত যে দর্শকরা জানে জান-এর একটি ঝলকেই দারুণ সাড়া দিয়েছে। আমার হৃদয়ের খুব কাছের একটি চলচ্চিত্র এটি। ছবিটিতে প্রেম, অপরাধ, তদন্ত দেখতে পাওয়া যাবে। করিনা, জয়দীপ এবং বিজয় আমার স্বপ্নের কাস্ট। ২১ সেপ্টেম্বর মুক্তি পারে ছবিটি। 

কারিনা নতুন রূপে

দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার এক মাস আগে আমির খানের সঙ্গে ‘লাল সিং চাড্ডা’ ছবির শুটিং শেষ করেন করিনা। ছোট ছেলে জন্মানোর পর কাজ থেকে কিছু দিনের বিরতি নিয়েছিলেন। নানা সাক্ষাৎকারে কারিনা কাপুর জানিয়েছিলেন, ভাল চিত্রনাট্যের জন্য একেবারে মুখিয়ে রয়েছেন তিনি। 

আর সেই প্রত্যাশাই পূরণ হতে যাচ্ছে ‘জানে জান’ সিনেমায়। কারিনা বলেন, আমি সবসময় নতুন কিছু করার চেষ্টা করি। যখন সুজয় আমাকে ছবিটির প্রস্তাব দেন, তখন আমি এতে লাফিয়ে পড়ি। আর জয়দীপ আর বিজয় দুজনেই তো ভিন্ন জগতের অভিনেতা। আমার চরিত্রে অনেক গতি দিয়েছেন তারা।  

 

একাত্তর/এআর/এসি
প্রেক্ষাগৃহের পর এবার ডিজিটাল প্ল্যাটফর্মেও ইতিহাস গড়ছে আদিত্য ধর পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’। ওটিটি প্ল্যাটফর্মেও রাজত্ব করছে রণবীর সিং অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘ধুরন্ধর’। ৩০ জানুয়ারি...
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জের আকাশ তখন বসন্তের আমেজে মাতোয়ারা। সেই আকাশের নীল দিগন্তে ডানা মেলল একটি হলুদ ঘুড়ি। ছাদের ওপর লাটাই হাতে ঘুড়ি ওড়াচ্ছেন আমির খান।
ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়েই আলোচনার কেন্দ্রে থাকেন আমির খান। সম্প্রতি বান্ধবী গৌরী স্প্র্যাটকে জনসমক্ষে আনার পর থেকে তা আরও বেড়েছে। প্রকাশ্যে হাত ধরে হাঁটা থেকে শুরু করে সম্পর্কের আনুষ্ঠানিক...
স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স ঘোষণা করেছে, তারা ওয়ার্নার ব্রস ডিসকভারির টিভি ও ফিল্ম স্টুডিও এবং স্ট্রিমিং বিভাগ অধিগ্রহণ করবে। ঋণসহ যার সম্পদ মূল্য ৮২ দশমিক সাত বিলিয়ন ডলার। এটি হলিউডের ইতিহাসে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর