নব্বইয়ে পা রাখলেন আশা ভোঁসলে

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৭ পিএম

আশা ভোঁসলেকে বলা হয় ভারতীয় উপহমাদেশের সংগীতাঙ্গনের শেষ মুঘল। অগণিত মানুষের ভালোবাসা নিয়েই দ্যুতিময় সংগীতজীবন যাপন করেছেন আশা ভোঁসলে। আজ এ কিংবদন্তী সঙ্গীতশিল্পীর ৯০তম জন্মদিন।

১৯৩৩ সালের ৮ই সেপ্টেম্বর বর্তমান মহারাষ্ট্রে অবস্থিত সঙ্গিল জেলার গৌড়ে এক সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন আশা ভোঁসলে।

রয়্যালটি-সংক্রান্ত ঝামেলায় ‘লতা-রফি ডুয়েট’ যখন বন্ধ হলো। তখন লতার স্থানে এলেন আশা। শঙ্কর-জয়কিষণ জুটিরও দ্বিতীয় পছন্দের গায়িকা হয়ে গেলেন আশা। চটুল-চঞ্চল ধরনের গান, ক্যাবারে, কাওয়ালি চালের গানে প্রায় সব সংগীত পরিচালকই নির্ভর হয়ে উঠলেন আশা ভোঁসলের প্রতি। এভাবে একটু একটু করে বোনের সাম্রাজ্যে ঢুকে পড়লেন আশা।

বোন লতা মঙ্গেশকরের দাপটে অনেকটাই পিছিয়ে ছিলেন আশা ভোঁসলে। আশা সেসব গানই গাওয়ার সুযোগ পেতেন, যেগুলো লতা গাইতে রাজি হতেন না।

সত্তর দশকের শুরুর দিকে আশা পেয়ে যান তার পরবর্তী উত্থানের সিঁড়ি রাহুল দেববর্মনকে। রাহুল একে একে সুপারহিট গান তুলে দিয়েছেন আশার কণ্ঠে। আশা সেই গানের যথাযথ মর্যাদা দিয়েছেন। গানের সূত্রেই মন দেওয়া-নেওয়া হয়েছিল আর ডি বর্মন ও আশার, করেছিলেন বিয়ে। চটুল থেকে সিরিয়াস গানে যেমন তার অনায়াস বিচরণ, তেমনি মঞ্চের জমজমাটি পরিবেশনাতেও আশা ছিলেন সময়ের চেয়ে এগিয়ে।

ভারতের বিভিন্ন ভাষায় গান করেছেন তিনি। গেয়েছেন সংগীতের বিভিন্ন ধারায়। সবচেয়ে বেশি গান রেকর্ড করার জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ডে তার নামও রয়েছে। পেয়েছেন দাদাসাহেব ফালকে, পদ্মবিভূষণসহ নানা পুরস্কার। এখনো গান করছেন আশা। একবার সংবাদমাধ্যমে নিজের শেষ ইচ্ছার কথা জানিয়ে বলেন, ‘যতক্ষণ নিঃশ্বাস আছে, ততক্ষণ গান গেয়ে যেতে চাই।

একাত্তর/পিএজে
সঙ্গীত জগতের কিংবদন্তি তারকা ও নিজের ধর্মমাতা ডলি পার্টনের সাথে শেষ কথোপকথনের করুণ স্মৃতি শেয়ার করে কান্নায় ভেঙে পড়লেন পপ তারকা মাইলি সাইরাস। ক্যান্সার যুদ্ধের পর গত আগস্টে ৮০ বছর বয়সে পাড়ি জমান...
এক বিরল রোগের সঙ্গে দীর্ঘদিনের শারীরিক লড়াই আর পর্দার আড়ালে থাকা দিনগুলোর অবসান ঘটিয়ে, অবশেষে এক রাজকীয় প্রত্যাবর্তন করছেন পশ্চিমা সুরের সম্রাজ্ঞী সেলিন ডিওন। বিরল স্নায়বিক রোগ ‘স্টিফ পারসন...
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় অনুষ্ঠিত হয়ে গেলো বিশ্ব সঙ্গীতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার গ্র্যামির ৬৭তম আসর।
তবলা বাদক জাকির হুসেনকে আমেরিকার সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রক্তচাপের সমস্যা থেকে হৃদযন্ত্রের জটিলতায় বর্তমানে তিনি হাসপাতালটির আইসিইউতে ভর্তি রয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর