ফ্রান্সের প্যারিসে 'আজব কারখানা'

আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০৬:০৪ পিএম

ফ্রান্সের প্যারিসে 'গঙ্গা থেকে সিন' চলচ্চিত্র উৎসবে শনিবার প্রদর্শিত হচ্ছে সিনেমা 'আজব কারখানা'। সামিয়া জামান প্রযোজিত ও শবনম ফেরদৌসি পরিচালিত সিনেমাটি উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্যারিসের লিংকন সিনেমা হলে প্রদর্শিত হবে।

সামিয়া জামান জানিয়েছেন, বাংলাদেশের জল, মাটিতে মিশে থাকা সুরের গল্প ফরাসি শিল্পের সঙ্গে বন্ধন তৈরি করবে।

দক্ষিণ এশিয়ার স্বাধীন ও গুরুত্বপূর্ণ সিনেমার মিলনমেলা বলা যায় 'গঙ্গা থেকে সিন' চলচ্চিত্র উৎসবকে। সিটি অব প্যারিসের সহযোগিতায় চারদিনের উৎসবের দ্বিতীয় দিন প্রদর্শিত হবে সিনেমা 'আজব কারখানা'। প্রায় ১৫টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেয়া ও দুটি পুরস্কার জেতা ছবিটির প্যারিস প্রিমিয়ারকে বেশ গুরুত্বপূর্ণ বলছেন ছবির প্রযোজক সামিয়া জামান।

তিনি জানান, এটা একটি সিরিয়াস চলচ্চিত্র উৎসব। তারা সে অর্থে ফ্রান্সে বাংলাদেশের ছবিতো বটেই বাংলা ছবি এমন কি ভারতীয় সিরিয়াস ছবি যেগুলো নেপাল শ্রীলঙ্কার সেখানে খুব বেশি চলচ্চিত্রগুলো দেখানোর মানে উৎসব করে দেখানোর খুব একটা সুযোগ আসলে কিন্তু নেই। তো সেখানে আমাদের আজব কারখানা দেখানোর সুযোগ যখন আমরা পেলাম, এটাকে আমি আজব কারখানার যাত্রাপথে অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব বলে মনে করছি।

ছবি ও কবিতার দেশে আজব কারখানার প্রদর্শনী শিল্পের মেলবন্ধন, বলছেন সামিয়া জামান।

তিনি আরও বলেন, শিল্প ও মাটির যে বন্ধনটা সেটা তারা লক্ষ্য করেছেন। সেখানে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হলো ফ্রান্সেও কিন্তু এই মাটির প্রতি টান শিকরের প্রতি টান এটির একটা নান্দনিক ধারাবাহিকতা রয়েছে। এটি তাদের দেশের যে সংস্কৃতি তার একটি মূল বিষয় কিন্তু।

আনকোরা উৎসব 'গঙ্গা থেকে সিন' ফ্রান্সের মাটিতে নতুন দৃষ্টিভঙ্গিতে দক্ষিণ এশিয়ার চলচ্চিত্রকে তুলে ধরবে। উৎসব পরিচালক চয়ন সরকার বলছেন, তেমনই এক ছবি আজব কারখানা।

চয়ন সরকার বলেন, আমি খুশি যে আমাদের চলচ্চিত্র উৎসবে আজব কারখানার মতো চলচ্চিত্র প্রদর্শনী করে।

ইভেন্ট এন্ড কালচারাল মার্কেটিং ম্যানেজার লুইস শিনোত বলেন, আমি মনে করি ফ্রান্সের মানুষ এটি পছন্দ করবে। এবং অন্য দেশের ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে।

একাত্তর/পিএজে/এসি
ইতালির ঐতিহ্যবাহী ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে প্রবাসী বাংলাদেশি কতিপয় ব্যক্তির দ্বারা শারীরিক ও মানসিকভাবে হেনস্তা ও আক্রমণের শিকার হয়েছেন বাংলাদেশের খ্যাতনামা অভিনেত্রী আজমেরী...
৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালি সফররত জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন প্রবাসী একদল ব্যক্তির হাতে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার শিকার হয়েছেন। স্থানীয় সময় সোমবার...
ভেনিস চলচ্চিত্র উৎসবে স্বর্ণ সিংহ (গোল্ডেন লায়ন) পুরস্কারের প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত হয়েছে গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার প্রেক্ষাপটে নির্মিত নতুন তথ্যচিত্র ‘নাজা’। পরপর...
১৯৫০-এর দশকের চলচ্চিত্রে নারীদের গতানুগতিক চিত্রায়নকে ভেঙে চুরমার করে দেয়া ও যৌন স্বাধীনতার এক নতুন যুগের প্রতীক হয়ে উঠা ফরাসি কিংবদন্তী ব্রিজিত বার্দো ৯১ বছর বয়সে মারা গেছেন।
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর