ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেত্রী আলিয়া ও কৃতি

আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ০৮:০৮ পিএম

ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মাননা পেলেন আল্লু অর্জুন এবং সেরা অভিনেত্রীর পুরস্কার যৌথভাবে পেয়েছেন আলিয়া ভাট ও কৃতি স্যানন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জয়ী শিল্পীদের হাতে জাতীয় পুরস্কার তুলে দেন। আলিয়া ভাট ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ ছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন। ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’ ছবিতে মাফিয়া কুইন ‘গাঙ্গুবাই’–এর চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় লীলা বানসালি।

ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আয়োজনে সবকিছুকে ছাপিয়ে গিয়েছিল আলিয়ার বিয়ের শাড়ি। গত বছর এপ্রিলে এই শাড়ি পরে রণবীরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন আলিয়া। তাই এই স্মরণীয় দিনে আলিয়া বেছে নিয়েছেন তাঁর বিয়ের শাড়িটি।

যৌথভাবে আলিয়া ভাটের সাথে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। তিনি ‘মিমি’ ছবির জন্য এই সম্মান পেয়েছেন। ‘মিমি’ সিনেমার জন্য ১৫ কেজি ওজন বাড়িয়েছিলেন কৃতী শ্যানন। ‘মিমি’তে এক সারোগেট মায়ের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন কৃতি।

২০২১ সালের সবচেয়ে ব্যবসাসফল ছবি পুষ্পা : দ্য রাইজ’। আর এই সিনেমার জন্য জাতীয় পুরস্কারে সেরা অভিনেতার সম্মাননা পেয়েছেন আল্লু অর্জুন।

সর্বাধিক জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে ২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে ‘আরআরআর’। একই সাথে এসএস রাজামৌলির ‘আরআরআর’ সেরা অ্যাকশন ডিরেকশন, সেরা কোরিওগ্রাফি ও সেরা স্পেশাল ইফেক্ট পুরস্কার জিতেছে। ভিকি কৌশল অভিনীত ‘সরদার উধম’ শ্রেষ্ঠ হিন্দি চলচ্চিত্র হিসেবে পুরস্কার ঘরে তুলেছে। সেরা ফিচার ফিল্ম হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে মাধবনের ‘রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট’।

‘রকেট্রি : দ্য নাম্বি ইফেক্ট’ দিয়ে পরিচালনায় আত্মপ্রকাশ করেন অভিনেতা মাধবন। সিনেমাটি প্রাক্তন ইসরো বিজ্ঞানী এবং মহাকাশ প্রকৌশলী নাম্বি নারায়ণনের জীবন কাহিনির ওপর ভিত্তি করে নির্মিত। বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ ন্যাশনাল ইন্টিগ্রেশনের ওপর শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। সিদ্ধার্থ মালহোত্রার ‘শেরশাহ’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিশেষ জুরি পুরস্কার জিতেছে।

একাত্তর/পিএজে
অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
শুধু পর্দার অভিনয় দিয়েই নয়, বাস্তব জীবনেও এক বিরল দেশপ্রেমের উদাহরণ গড়েছিলেন নানা পাটেকার। ১৯৯৯ সালের ঐতিহাসিক কারগিল যুদ্ধের সময় সরাসরি দেশের সেবা করতে সীমানায় ছুটে গিয়েছিলেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে প্রদীপ জ্বালানোর সরকারি কর্মসূচি ঘিরে ওপার বাংলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চরম উত্তাপ ছড়িয়ে পড়েছে। দেশজুড়ে চলমান তীব্র বন্যা...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর