চলে গেলেন ফ্রেন্ডস সিরিজের চ্যান্ডলার খ্যাত ম্যাথু পেরি

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১০:০৩ এএম

৯০ দশকের সারা জাগানো টেলিভিশন সিরিজ ফ্রেন্ডসের অভিনেতা ম্যাথু পেরি মারা গেছেন।  শনিবার রাতে লস অ্যাঞ্জেলসের বাড়ি থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

মাত্র ৫৪ বছর বয়সে চলে যাওয়া এই অভিনেতার জন্য শোকে মাতম করছে পুরো বিনোদন জগৎ।

আমেরিকান গণমাধ্যম লস অ্যাঞ্জেলস টাইমস জানায়, জাকুজির পানিতে ডুবে ম্যাথু পেরির মৃত্যু হয়েছে। সম্ভবত হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। পুলিশ জানায়, ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

লস অ্যাঞ্জেলস পুলিশ জানায়, ম্যাথুর মৃত্যুর পিছনে মাদক জাতীয় কোনও বস্তু নেই। রাতে তাদের কাছে ফোন আসে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু সম্পর্কে। সেই সময় তারা জানতেন না সে ব্যক্তি ম্যাথু। পরে তারা ঘটনাস্থলে গিয়ে পরিচয় নিশ্চিত করে।

১৯৬৯ সালের ১৯ আগস্ট ম্যাসাচুসেটে জন্মগ্রহণ করেন ম্যাথু পেরি। ১৯৮৭ সালে ‘বয়েজ উইল বি বয়েজ’-এ দিয়ে অভিনয় জগতে পা রাখেন ম্যাথু। তবে তিনি সবচেয়ে বেশি খ্যাতি পেয়েছেন টেলিভিশন সিরিজ ‘ফ্রেন্ডস’-র মাধ্যমে। তিনি ম্যাথু পেরি নামের চাইতে ফ্রেন্ডস-র চ্যান্ডলার বিং হিসেবেই বেশি জনপ্রিয়। ১৯৯৪ সালে এই টেলিভিশন সিরিজ শুরু হয়। সিরিজটি এতটাই জনপ্রিয়তা পায় ওই সিরিজ যে টানা ১০ বছর ধরে তা চলে। ১০ সিজন পর, ২০০৪ সালে শেষ হয় ‘ফ্রেন্ডস’। ‘ফ্রেন্ডস’-র কাহিনী গড়ে উঠেছিলো পাঁচ বন্ধুকে নিয়ে। সেই পাঁচ বন্ধুর একজন ছিলেন চ্যান্ডলার বিং। ‘ফ্রেন্ডস সিরিজটি এখনও সমান জনপ্রিয় তরুণদের কাছে।

noname

তবে ব্যক্তিগত জীবনে অনেক উত্থান পতন দেখতে হয়েছিল ম্যাথু পেরিকে। ১৯৯৭ সাল থেকে মাদকের নেশায় আসক্ত হয়ে পড়েন তিনি। এরপর কিছুদিন সুস্থ হয়ে উঠলেও, ২০০১ সালে ফের একই নেশায় ডুবে যান তিনি। ২০১৩ সালে একটি সাক্ষাৎকারে ম্যাথু জানান, কীভাবে পর্দার ‘ফ্রেন্ডস’রা বাস্তব জীবনেও তাকে নেশা থেকে মুক্ত হতে সাহায্য করেছিল।

একাত্তর/পিএজে
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ভারতজুড়ে চলা ককরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিবাদের আঁচ এবার গিয়ে পড়ল বলিউডের আঙিনাতেও। শনিবার মুম্বাইয়ের ঐতিহাসিক অগুস্ত ক্রান্তি...
শুধু পর্দার অভিনয় দিয়েই নয়, বাস্তব জীবনেও এক বিরল দেশপ্রেমের উদাহরণ গড়েছিলেন নানা পাটেকার। ১৯৯৯ সালের ঐতিহাসিক কারগিল যুদ্ধের সময় সরাসরি দেশের সেবা করতে সীমানায় ছুটে গিয়েছিলেন তিনি।
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
টেলিভিশন অঙ্গনের অস্কার হিসাবে বিবেচিত ও মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসের ৭৮তম আসর এবার বসেছিলো যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। এবার এমির ইতিহাসে এক অভাবনীয় ও অভূতপূর্ব রেকর্ডের জন্ম দিয়ে এক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর