অডিও স্ট্রিমিং প্লাটফর্ম স্পটিফাই ২০২৩ সালে সবচেয়ে বেশি শোনা গানের তালিকা প্রকাশ করেছে। এই বছর স্পটিফাইয়ে সবচেয়ে বেশি স্ট্রিমিং হয়েছে টেলর সুইফটের গান।
মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি জানায়, ২০২৩ সালে স্পটিফাই থেকে সুইফট আয় করেছেন ১০ কোটি ডলার। তার গান স্ট্রিমিং হয়েছে ২৬ বিলিয়ন থেকেও বেশি।
চলতি বছর বাংলাদেশে স্পটিফাইয়ে সবচেয়ে বেশি স্ট্রিমিং হওয়া শিল্পী অরিজিৎ সিং। বাংলাদেশের সাথে ভারতের তালিকাতেও শীর্ষে আছেন অরিজিৎ সিং। তাছাড়া বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি শুনেছে ‘বিটিএস’ সদস্য জাং কুকের ‘সেভেন’ গানটি।
সারা বিশ্বে স্পটিফাই স্ট্রিমিংয়ে শীর্ষ ১০এ আছেন যথাক্রমে, টেলর সুইফট, ব্যাড বানি, দ্য উইকেন্ড, ড্রেক, পেসো প্লুমা, ফেইড, ট্রাভিস স্কট, সিজা, ক্যারল জি, লানা দেল রে।
