টাইম ম্যাগাজিন ২০২৩ সালের বর্ষসেরা ব্যক্তি টেলর সুইফট

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৩ এএম

২০২৩ ছিলো টেলর সুইফটের জন্য সাফল্য ঘেরা। এই বছরই নিজের নামের পাশে গড়েছেন অসংখ্য রেকর্ড। বছরেরটা শেষটাও করলেন ভালো খবরে। এবার টাইম ম্যাগাজিন ২০২৩ সালে ‘বর্ষসেরা ব্যক্তি’ হিসেবে নির্বাচিত করেছে টেলর সুইফটকে। বিবিসির খবর।

 টাইম ম্যাগাজিনের এডিটর-ইন-চিফ স্যাম জ্যাকবস বলেন, ‘মার্কিন পপ আইকন টেলর একজন বিরল ব্যক্তি যিনি তার নিজের গল্পের লেখক ও নায়ক উভয়ই। সুইফট সীমানা অতিক্রম করে এবং সকলের কাছে আলোর উৎস হওয়ার অনুকরণীয় আদর্শ হয়ে উঠেছে।’

সোমবার, টাইম ম্যাগাজিন বছরের সেরার শিরোনামে নয়জন বিশ্বখ্যাত ব্যক্তির সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছিল। এই তালিকায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, বার্বি অভিনেত্রী মার্গট রবি ও ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসও ছিলেন। তবে সেরা পুরস্কার পেলেন টেলর সুইফট।

কিছুদিন আগেই সুইফটকে ২০২৩ সালের স্পটিফাই-এর গ্লোবাল টপ আর্টিস্ট হিসাবেও সেরার পুরস্কৃত করা হয়। এই বছর স্পটিফাইয়ে সবচেয়ে বেশি স্ট্রিমিং হয়েছে টেলর সুইফটের গান।

সুইফটের মিডনাইটস অ্যান্ড স্পিক নাউ ২০২৩ সালে আমেরিকায় দ্বিতীয় এবং তৃতীয় বৃহত্তম বিক্রেতার তালিকায় রয়েছে। তাছাড়া গায়িকার ইরাস ট্যুর সময়ের অন্যতম সফল ও সর্বাধিক আয় করা ট্যুর হিসেবে ইতিহাস গড়েছে।

একাত্তর/পিএজে
২০২৪ সালের আগস্টে অষ্ট্রিয়ার ভিয়েনায় মার্কিন পপ তারকা টেলর সুইফটের কনসার্টে জিহাদি হামলার পরিকল্পনার কথা স্বীকার করেছেন ২১ বছর বয়সী এক অস্ট্রিয়ান যুবক। বেরান এ নামে পরিচিত এই অভিযুক্ত আদালতে...
বিশ্বজুড়ে খ্যাতি গায়িকা টেইলর সুইফটের। রয়েছে অগণিত ভক্ত। তেমনই অভিনেত্রী, মডেল ও সংগীতশিল্পী তাসনিয়া ফারিণও তার একজন ভক্ত।
টিকটকে ফিরে আসছে ইউনিভার্সাল মিউজিক গ্রুপের শিল্পীরা। দুই পক্ষ প্রায় তিন মাসের দীর্ঘ বিরোধের পরে একটি নতুন চুক্তি করেছে। টিকটকে যারা ফিলে আসছেন তাদের মধ্যে রয়েছেন, টেইলর সুইফট, ড্রেক, অ্যাডেল,...
এবার ইতিহাস গড়লেন গায়িকা টেলর সুইফট। গত বছর থেকেই নতুন করে আলোচনায় এই সংগীতশিল্পী । এর অন্যতম কারণ তার দ্য ইরাস ট্যুর। গায়িকার বহুল আলোচিত এই কনসার্ট ট্যুর নিয়ে নির্মিত সিনেমা গত অক্টোবরে মুক্তি পায়।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর