অসুস্থ ছেলেকে নিয়ে কলকাতায় পরীমনি

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৫:০১ পিএম

ক’দিন আগেই ফেসবুকে পরীমণি লিখেছিলেন খাবারে বিষক্রিয়া হওয়ায় অসুস্থ হয়েছেন তিনিসহ পরিবারের পাঁচ সদস্য। তবে গত কয়েকদিনে সবাই সুস্থ হলেও, পরীমণির ছেলে পদ্মর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি।

তাই ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য কলকাতায় ছুটলেন অভিনেত্রী। ফেসবুক পোস্টে খবরটি জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

চয়নিকা পোস্টে লেখেন, হাসপাতালে টানা সাতদিন থাকার পর ছেলের চিকিৎসার জন্য কলকাতার পথে পরীমনি। পদ্ম খুব খুব অসুস্থ। তার দুইটা ভাইরাস ধরা পড়েছে। পরীও পুরোপুরি সুস্থ না। কিন্তু কিছুই করার নেই। আপনারা সবাই পদ্মর জন্য, পরীর জন্য দোয়া করবেন।

চয়নিকা তার এই পোস্টে আরও লেখেন, পরী, আমি জানি তুমি ফাইটার। তুমি অনেক বুদ্ধিমতী, তুমি অনেক ধৈর্যশীল। তুমি একাই সব পারবে। আমি শিওর। তুমি জয়ী হয়েই আসবে। তোমার ছেলে বড় হয়ে তোমার এই জীবনের গল্প মনে রাখবে আর গর্ব অনুভব করবে।

সম্প্রতি পারিবারিক আয়োজনে অংশ নিতে নানাবাড়ি পিরোজপুরে গিয়েছিলেন পরীমনি। সেখান থেকে ঢাকা ফেরার আগে রাস্তায় বিক্রি হওয়া ফল খেয়ে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রীসহ বাকিরা। পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়ে পরীমনি কিছুটা সুস্থ হলেও ছোট্ট রাজ্য ওরফে পদ্ম এখনো অসুস্থ।

১৯ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পরীমনি অভিনীত নতুন সিনেমা ‘কাগজের বউ’। সে সিনেমার পরিচালক চয়নিকা চৌধুরী। এর আগে অসুস্থতার কারণে সিনেমার প্রচার উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে থাকতে পারেননি অভিনেত্রী। থাকছেন না মুক্তির দিনও।

একাত্তর/আরএ
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় জেরার জন্য আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমণি।
গৃহকর্মী নির্যাতনের অভিযোগে আবারও আলোচনায় উঠে আসা চিত্রনায়িকা পরীমণি এবার সেই গৃহকর্মী পিংকি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন। 
নিজের সন্তানের জন্য ‘সো-কল্ড’ বাবা প্রয়োজন নেই উল্লেখ করে চিত্রনায়িকা পরীমণি বলেছেন, একজন মা দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কী করেন, তা ভাবনার বাইরে।
ওটিটি প্লাটফর্ম হইচইতে সম্প্রতি মুক্তি পেয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনির প্রথম ওয়েব সিরিজ- রঙিলা কিতাব। এরিই মধ্যে সিরিজটি দর্শক প্রিয়তা পেয়েছে, পরীমনিকে দেখা গেছে একেবারে ভিন্নরূপে।...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর