এপ্রিলে নিউইয়র্কে সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০১:৪৬ পিএম

বাংলা চলচ্চিত্রের আকাশে উজ্জ্বল এক নক্ষত্র হয়ে আছেন সুচিত্রা সেন। এক দশক হয়ে গেলো পৃথিবীতে সেই মহানায়িকা। কিন্তু তার আলো এখনো দীপ্তি ছড়ায় কোটি ভক্তের হৃদয়ে। যার কোন সীমানা নেই, দেশ নেই। যেখানে বাংলা ভাষাভাষী, যেখানে চলচ্চিত্রপ্রেমী, সেখানে সুচিত্রা সেনের উপস্থিতি। আর তাকে স্মরণ করেই প্রতি বছরের মতো এবারও নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

আগামী ২০-২১ এপ্রিল জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত এই উৎসব আলোয় ভরে উঠবে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকের উপস্থিতিতে। সুচিত্র সেন মেমোরিয়াল ইউএসএ’র আয়োজনে এই উৎসবে চলচ্চিত্রের বিভিন্ন শাখায় সফলদের হাতে তুলে দেয়া হবে পুরস্কার। গেলো রোববার নিউইয়র্কে উৎসব উপলক্ষ্যে একটি প্রীতি সম্মেলনের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের ওয়েবসাইট, লোগো এবং পুরস্কারের নকশা উন্মোচন করা হয়। এতে বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

সাংবাদিক হাসানুজ্জামান সাকির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোশ্যাল ওয়ার্কার ও লেখক অনির্বাণ ভট্টাচার্য, চলচ্চিত্র পরিচালক মোয়াজ্জেম এইচ চৌধুরী। অনুষ্ঠানে সুচিত্রা সেন মেমোরিয়ালের প্রতিষ্ঠাতা ও উৎসবের আহ্বায়ক গোপাল সান্যাল সভাপতিত্ব করেন।

উৎসবের অন্যতম দুই পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান গোল্ডেন এজ হোমকেয়ার ও আশা হোমকেয়ার। প্রতিষ্ঠান দুটির প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ ও আকাশ রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মনজুর আহমদ, লুৎফুন নাহার লতা, অভিনেতা খায়রুল ইসলাম পাখি, সঙ্গীত শিল্পী রানো নেওয়াজ, আবৃত্তি শিল্পী স্বাধীন মজুমদার, রিয়েল স্টেট ব্যবসায়ী সুখেন গোমেজসহ অনেকে।

২০১২ সালে সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ প্রতিষ্ঠার পর থেকে নিউইয়র্কে প্রতি বছর এই উৎসব হয়ে আসছে। এবারই প্রথম এই আয়োজনকে বৃহৎ পরিসরে নিয়ে গিয়ে আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে রূপ দেয়া হচ্ছে।

এআরএস
জমকালো আয়োজনে নিউইয়র্কে শেষ হলো দু’দিনব্যাপী সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শনিবার জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে এই উৎসবের উদ্বোধন করেন খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা ও সংসদ সদস্য...
কল্পনা করুন তো ৯৩ বছর বয়সী সুচিত্রা সেনকে। পারছেন না তো? ঘুরে ফিরে ওই চিরতরুণী সাগরিকা, ইন্দ্রানী কিংবা ‘পথে হলো দেরি’র মল্লিকা আপনার চোখের কোণে উঁকি দিচ্ছে,তাই না?
ফ্রান্সের প্যারিসে 'গঙ্গা থেকে সিন' চলচ্চিত্র উৎসবে শনিবার প্রদর্শিত হচ্ছে সিনেমা 'আজব কারখানা'। সামিয়া জামান প্রযোজিত ও শবনম ফেরদৌসি পরিচালিত ছবিটি উৎসবের প্রতিযোগিতা বিভাগে, প্যারিসের লিংকন...
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের ৯২তম জন্মদিন আজ। রূপালী পর্দায় উত্তম-সুচিত্রা সেন জুটি এখনো দর্শকপ্রিয়। জন্মসূত্রে তিনি বাংলাদেশি।১৯৩১ সালের ৬ এপ্রিল পাবনা শহরের হেমসাগর লেনের...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর