নিউইয়র্কে শেষ হলো সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০৫:৪৭ পিএম

জমকালো আয়োজনে নিউইয়র্কে শেষ হলো দু’দিনব্যাপী সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শনিবার জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে এই উৎসবের উদ্বোধন করেন খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। যোগ দিয়েছেন, দুই বাংলার চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিত্ব। এবারের উৎসবে চার শতাধিক থেকে বাছাই করা ৩৯টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। 

ঢাকা ও কলকাতার পরে, বাংলা চলচ্চিত্র নিয়ে অন্যতম বৃহৎ এই আয়োজনে ছিল মানুষের ব্যাপক সাড়া। মহানায়িকা সুচিত্রা সেনের প্রতি সম্মান জানাতে, তারই নামে দু'দিনের এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারের এই আয়োজনটি রীতিমতো রঙিন হয়ে উঠেছিল। 

সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ' এই উৎসবের আয়োজন করেছে। আয়োজকরা জানিয়েছেন, এই উৎসবে মোট চার শতাধিক চলচ্চিত্র জমা পড়ে। তার মধ্য থেকে বাছাই করা ৩৯টি ছবি দেখানো হয়েছে। এতে যোগ দিয়েছিলেন দুই বাংলার চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে। চলচ্চিত্র উৎসবটি বিনামূল্যে দেখানো হচ্ছে।

উৎসবের উদ্বোধন করছেন, বিশিষ্ট অভিনেতা ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। এ সময় চঞ্চল চৌধুরী, বাঁধন, জয়, ভারতের ঋতুপর্ণা সেন, রেশমি মিত্রসহ শতাধিক নায়ক নায়িকা, পরিচালকসহ সিনেমাপ্রেমীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় চিত্রনায়ক, নায়িকা ও আমন্ত্রিত অতিথিরা সিনেমা প্রদর্শনী উপভোগ করেন।

তিন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব সত্যজিৎ রায়, জহির রায়হান এবং তারেক মাসুদের নামে তৈরি করা থিয়েটারে একে একে প্রদর্শিত হয় চলচ্চিত্র। আর উৎসবে রয়েছে সাংস্কৃতিক নানা আয়োজন, সংশ্লিষ্ট বিষয়ক বিভিন্ন সেমিনারা ও পুরস্কার বিতরণ। 

আন্তর্জাতিক এ চলচ্চিত্র উৎসবের আয়োজন করে সুচিত্রা সেন মেমোরিয়াল, ইউএসএ নামের একটি সংগঠন। আয়োজকরা জানায়, পাবনার মেয়ে সুচিত্রা সেনের বাংলা চলচ্চিত্রের অবদানকে পৃথিবীময় ছড়িয়ে দিতে তার ৯৩ তম জন্মদিন উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়।

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল ছিল সুচিত্রা সেনের জন্মদিন। ১৯৩১ সালের এই দিনে পাবনায় জন্মগ্রহণ করেন তিনি। নয় ভাইবোনের মধ্যে সুচিত্রা ছিলেন পঞ্চম। বাড়ির ছোটরা ডাকতেন রাঙাদি বলে। মা-বাবা নাম রেখেছিলেন রমা।পরিচালক সুকুমার দাশগুপ্তের সহকারী নীতীশ রায় তা বদলে রাখেন সুচিত্রা। 

কিন্তু পাবনার মহাকালী পাঠশালায় খাতায় কলমে তার নাম ছিল কৃষ্ণা দাশগুপ্ত। পড়ালেখা শেষ করে সুচিত্রা সেন পাবনা বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেন। উচ্চ মধ্যবিত্ত পরিবারে জন্ম নেন সুচিত্রা সেন। ১৯৪৭ সালে দেশভাগের কয়েক মাস আগে বাবা করুণাময় পাবনা ছেড়ে সপরিবারে ভারতে চলে যান।

একাত্তর/এসি
বিশ্বসংগীতের পপ-কুইন টেইলর সুইফট এবং আমেরিকান ফুটবল (এনএফএল) তারকা ট্র্যাভিস কেলসির সেই বহুল আলোচিত ‘সিক্রেট ওয়েডিং’ নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং বর! দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কেলসি...
নিউইয়র্ক সিটিতে সম্প্রতি হয়ে গেলো বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ইভেন্ট ‘মেট গালা’ ফ্যাশন প্রদর্শনী। ভারতীয় তারকারা এবার দ্যুতি ছড়িয়েছেন এই ইভেন্টে।
কল্পনা করুন তো ৯৩ বছর বয়সী সুচিত্রা সেনকে। পারছেন না তো? ঘুরে ফিরে ওই চিরতরুণী সাগরিকা, ইন্দ্রানী কিংবা ‘পথে হলো দেরি’র মল্লিকা আপনার চোখের কোণে উঁকি দিচ্ছে,তাই না?
বাংলা চলচ্চিত্রের আকাশে উজ্জ্বল এক নক্ষত্র হয়ে আছেন সুচিত্রা সেন। এক দশক হয়ে গেলো পৃথিবীতে সেই মহানায়িকা। কিন্তু তার আলো এখনো দীপ্তি ছড়ায় কোটি ভক্তের হৃদয়ে। যার কোন সীমানা নেই, দেশ নেই।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর