আর্ট অব লাভ; প্রশংসায় ভাসছেন এসরা

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৯:১৫ পিএম

শহরের আর্ট গ্যালারি থেকে একের পর এক দামি চিত্রকর্ম চুরির ঘটনার তদন্তে নেমেছেন দুঁদে ইন্টারপোল কর্মকর্তা আলিন। আটঘাট বেঁধে চোর ধরতে নেমেছেন তিনি। বহু খাটাখাটনির পর চোরকে পাকড়াও করে আবিষ্কার করলেন, চোর আর কেউ নন; তারই সাবেক প্রেমিক। আলিন এখন কী করবেন! তার মনস্তাত্ত্বিক দ্বন্দ্বকে ঘিরেই আবর্তিত হয়েছে তুর্কি সিনেমা আর্ট অব লাভ–এর গল্প। আবেদনময়ী আলিন চরিত্রে নিজের সাবলীল অভিনয়ে প্রশংসায় ভাসছেন এসরা।

১৪ মার্চ নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় আলিন চরিত্রে ধরা দিয়েছেন জনপ্রিয় তুর্কি অভিনেত্রী এসরা বিলগিজ। অভিনেত্রী এসরাকে সিনেমায় খুব একটা পাওয়া যায় না । তার ক্যারিয়ারে বলার মতো সিনেমা ছিল না। আর্ট অব লাভ সিনেমাটি ৩১ বছর বয়সী এই অভিনেত্রীকে অন্য উচ্চতায় নিয়েছে।

তুরস্কের আঙ্কারায় জন্ম নেওয়া এসরা ২০১৪ সালে তুর্কি টিভি ধারাবাহিক ‘দিরিলিশ: আরতুগ্রুল’ দিয়ে অভিনয়ে নাম লেখান।

তুর্কি নির্মাতা রেচাই কারাগোজ পরিচালিত এই সিনেমায় এসরার সাবেক প্রেমিক চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা বিরকান সকুলু।

এক দশকের ক্যারিয়ারে রামা, আতাতুর্কসহ বেশ কয়েকটি টিভি ধারাবাহিক ও সিনেমায় অভিনয় করেছেন এসরা।

বাংলাদেশের দর্শকের কাছেও এসরা পরিচিত মুখ। কেননা তার অভিনীত একটি ধারাবাহিক এদেশের  বেসরকারি এক টিভি চ্যানেলে বাংলায় ডাবিং করে প্রচারিত হয়েছে।

 

এনএন
মধ্যপ্রাচ্যজুড়ে চলমান আঞ্চলিক যুদ্ধের জেরে ২০২৬ সালের রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল স্থগিত করেছে সৌদি আরব।
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বহুপ্রতীক্ষিত চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর দ্বিতীয় ট্রেলার উন্মোচন করেছে মার্ভেল স্টুডিও। ডিজনির জনপ্রিয় 'D23' ফ্যান কনভেনশনে প্রকাশিত দুই মিনিটের এই ঝলকটিতে...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার...
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা ও সদস্য প্রার্থীর জামানত পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি চেয়ারম্যান প্রার্থীর সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ও সদস্য প্রার্থীর...
২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার প্ররোচনার মামলায় তার (মরিয়মের) মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর